রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
গজারিয়ায় সাহারা গ্রুপের দখলকৃত খাল অবমুক্ত
গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:০৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার চর বাউশিয়া বড়কান্দিতে শিল্পপ্রতিষ্ঠান স্থাপনের নামে কৃষকদের তিন ফসলি জমি ও সরকারি খাল দখলের অভিযোগ ওঠার পর সংসদ সদস্যের কঠোর হস্তক্ষেপে পিছু হটেছে অভিযুক্ত সাহারা ট্রেডিং লিমিটেড। 

মঙ্গলবার (১২ মে) সকাল থেকে দখলকৃত খালের মাটি সরিয়ে পানি প্রবাহ স্বাভাবিক করার কাজ শুরু করেছে কোম্পানি কর্তৃপক্ষ।

এর আগে, সোমবার বিকালে উপজেলার চর বাউশিয়া বড়কান্দি এলাকায় ভুক্তভোগী কৃষকদের অভিযোগের প্রেক্ষিতে সরজমিন পরিদর্শনে যান মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। পরিদর্শন শেষে তিনি দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার ঘোষণা দেন। তিনি সাফ জানিয়ে দেন, জনস্বার্থ বিঘ্নিত করে কোনো খাল বা কৃষিজমি দখল বরদাশত করা হবে না।

এদিকে মঙ্গলবার (১২ মে) দুপুরে প্রকল্প এলাকায় গিয়ে দেখা যায়, এস্কেভেটর দিয়ে খালের প্রবেশমুখ থেকে মাটি সরিয়ে পানি চলাচলের পথ উন্মুক্ত করা হচ্ছে। 

স্থানীয়রা জানান, মেঘনা নদীর সাথে সংযুক্ত এই খালটি কৃষি সেচের প্রধান উৎস। গত কয়েকদিন ধরে রাতের আঁধারে বালু ভরাট করে খালের একাংশ দখল করে নিয়েছিল সাহারা গ্রুপ।

স্থানীয় বাসিন্দা আব্দুল মালেক বলেন, ‘খালটি আমাদের প্রাণের স্পন্দন। বাঁধ দেওয়ার কারণে সেচ কাজ বন্ধ হয়ে গিয়েছিল। এমপি সাহেবের হুংকারে কাজ হয়েছে এখন তারা অবৈধ বাঁধ সরিয়ে নিতে বাধ্য হচ্ছে।’

আরেক বাসিন্দা মো. সাইফুল ইসলাম বলেন, ‘দীর্ঘদিন ধরে আমরা বিষয়টি নিয়ে উদ্বিগ্ন ছিলাম। খাল দখল ও পানি প্রবাহ বন্ধ হয়ে যাওয়ায় কৃষকরা ব্যাপক ক্ষতির মুখে পড়েছিলেন। এখন খালের বাঁধের মাটি সরিয়ে নেওয়ায় পানি চলাচল স্বাভাবিক হয়েছে। আমাদের দাবি খালটি যেন পুনরায় খনন করা হয় যাতে পানি প্রবাহ আরও বৃদ্ধি পায়।’

দখলের অভিযোগ অস্বীকার করে সাহারা ট্রেডিং লিমিটেডের প্রজেক্ট ম্যানেজার আলী আহম্মদ দাবি করেন, ‘আমরা খাল দখল করিনি। শ্রমিকদের চলাচলের সুবিধার জন্য সাময়িকভাবে খালের ওপর মাটির রাস্তা তৈরি করা হয়েছিল। এমপির নির্দেশনার পর আজ সেটি সরিয়ে নেওয়া হচ্ছে।’ 

জমি সংক্রান্ত বিষয়ে তিনি আরও জানান, কোনো জমি ভরাট হয়ে থাকলে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে তারা বাজারমূল্যে তা কিনে নেবেন।

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান জানান, খালের স্বাভাবিক পানি প্রবাহ যেন বাধাগ্রস্ত না হয় সে বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। 

তিনি বলেন, ‘কারো জমি জোরপূর্বক দখল করা হয়ে থাকলে লিখিত অভিযোগ দিন। অভিযোগ পেলে আমরা দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’

সংসদ সদস্য কামরুজ্জামান রতন বলেন, ‘জনগণের স্বার্থ রক্ষায় আমি আপসহীন। খাল, কৃষিজমি কিংবা সরকারি জায়গা দখল করে কোনো অবৈধ স্থাপনা গড়তে দেওয়া হবে না।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close