শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সালমান মুক্তাদিরের শ্বশুরের বারসহ রাজধানীর চার বারে অভিযান      ● বঙ্গোপসাগরকে নিরপেক্ষ ও শান্তিপূর্ণ অঞ্চল হিসেবে রাখতে চায় বাংলা‌দেশ : মুনীরুজ্জামান      ● গাজীপুরে মেট্রিক্স গার্মেন্টসের আগুন নিয়ন্ত্রণে, আটকে পড়া ৬৯ শ্রমিক উদ্ধার      ● ডেঙ্গুতে আরও ছয়জনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৬০৮      ● ২৪ ঘণ্টায় হামে ৮ জনের প্রাণহানি      ● হা‌সিনাকে আশ্রয় দেওয়া ছাড়া কোনো বিকল্প ছিল না : দীনেশ ত্রিবেদী      ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      
রাজনীতি
কাঁচাবাজার পরিদর্শনে বিরোধীদলীয় নেতা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৫:৫৮ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঢাকার নিত্যপণ্যের বাজার পরিস্থিতি ও মূল্য যাচাই করতে মিরপুর কাঁচাবাজার পরিদর্শন করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।

মঙ্গলবার (১২ মে) সকালে তিনি মিরপুর-১ নম্বর শাহ আলী কাঁচাবাজার পরিদর্শন করেন।

জামায়াতে ইসলামীর প্রচার বিভাগ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘বাজার পরিদর্শনকালে শফিকুর রহমান নিত্যপণ্যের দাম যাচাই করেন।’

তিনি বাজারে আসা ক্রেতা এবং কাঁচামাল ও ক্ষুদ্র ব্যবসায়ীদের সাথে কথা বলে তাদের খোঁজখবর নেন। এ সময় ব্যবসায়ীরা বিরোধীদলীয় নেতার কাছে তাদের ব্যবসায় পরিচালনার ক্ষেত্রে নানা সমস্যার কথা তুলে ধরেন এবং তা সমাধানের আহ্বান জানান।

জবাবে শফিকুর রহমান ব্যবসায়ীদের কথা মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের সাথে নিয়ে এসব সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দেন।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াতের নির্বাহী পরিষদ সদস্য মো. মোবারক হোসাইন, ঢাকা মহানগরী উত্তরের আমীর মোহাম্মদ সেলিম উদ্দিন, ঢাকা-১৪ আসনের সাংসদ মীর আহমদ বিন কাসেম আরমান, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি মো. মাহফুজুর রহমান প্রমুখ।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  কাঁচাবাজার পরিদর্শন   বিরোধীদলীয় নেতা  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close