শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
জাতীয়
বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিংয়ে আগ্রহী তুরস্কের সেলেবি এভিয়েশন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ৭:১৫ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

বাংলাদেশের বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে যুক্ত হওয়ার আগ্রহ প্রকাশ করেছে তুরস্কভিত্তিক প্রতিষ্ঠান সেলেবি এভিয়েশন। 

মঙ্গলবার (১২ মে) বাংলাদেশ সচিবালয়ে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে প্রতিষ্ঠানটির প্রতিনিধিরা এ আগ্রহের কথা জানান।

সাক্ষাতে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম ও প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন। এ ছাড়া বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত রামিস সেন ও মন্ত্রণালয়ের সচিব ফাহমিদা আখতারও সভায় অংশ নেন।

সভায় সেলেবি এভিয়েশনের প্রতিনিধিরা বাংলাদেশের বিমানবন্দরের সেবার মানোন্নয়নে গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় মন্ত্রী ও প্রতিমন্ত্রী গ্রাউন্ড হ্যান্ডলিং কোম্পানি নিয়োগের ক্ষেত্রে সেলেবি এভিয়েশনকে অগ্রাধিকার দেওয়ার আশ্বাস দেন।

আফরোজা খানম দেশের পর্যটন খাতের উন্নয়নে কক্সবাজার বিমানবন্দর আন্তর্জাতিকীকরণের ওপর গুরুত্বারোপ করেন এবং এর গ্রাউন্ড হ্যান্ডলিং কার্যক্রমে সেলেবি এভিয়েশনের দৃষ্টি আকর্ষণ করেন। অন্যদিকে প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত যাত্রীসেবার মানোন্নয়নে কোম্পানিটির পক্ষ থেকে একটি কনসেপ্ট পেপার আহ্বান করেন।

সভায় দেশের পর্যটন খাতের উন্নয়নে পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ মডেলে বাংলাদেশ ও তুরস্ক একসাথে কাজ করার আশাবাদ ব্যক্ত করা হয়।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বিমানবন্দরে গ্রাউন্ড হ্যান্ডলিং   তুরস্কের সেলেবি এভিয়েশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close