শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
দশমিনায় গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১২ মে, ২০২৬, ১০:০৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালী জেলার দশমিনা উপজেলায় ১ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ বাবলু মিয়া (৪৫) নামে মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (১১ মে) দিবাগত রাত ১২ টার দিকে উপজেলার বেতাগী সানকিপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড মাছুয়াখালী গ্রামের মল্লিক বাড়ির পিছনে বাগান থেকে তাকে আটক করা হয়।

আটক বাবলু মিয়া মাছুয়াখালী গ্রামের বাসিন্দা।

জানা যায়, গোপন সূত্রে গাঁজা ক্রয়-বিক্রির প্রস্তুতির খবর পেয়ে দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) শাহাবুদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে বাবলু মিয়াকে আটক করে। এ সময় স্থানীয়দের উপস্থিতিতে তার দেহ তল্লাশী করে তার কাছ থেকে ১ কেজি ২০০ গ্রাম গাঁজা জব্দ করে পুলিশ।

দশমিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুল ইসলাম বলেন, ‘আটক মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   গাঁজা   মাদক ব্যবসায়ী আটক  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close