শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
জাতীয়
বিজয় দিবসে শাহজালালের থার্ড টার্মিনাল চালুর পরিকল্পনা: বিমানমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ১১:১০ এএম আপডেট: ১৩.০৫.২০২৬ ১১:১৩ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল (থার্ড টার্মিনাল) পুরোপুরি চালুর পরিকল্পনা করছে সরকার। বর্তমানে এই টার্মিনাল চালুর প্রস্তুতি শেষ পর্যায়ে রয়েছে।

মঙ্গলবার (১২ মে) সচিবালয়ে বাংলাদেশ এভিয়েশন ট্যুরিজম জার্নালিস্টস অ্যাসোসিয়েশনের (বাটজা) নেতাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, “নতুন এই টার্মিনালটি পুরোদমে চালু হলে যাত্রীসেবার মান উল্লেখযোগ্যভাবে বাড়বে। বিশেষ করে ইমিগ্রেশন, লাগেজ হ্যান্ডলিং এবং বোর্ডিং প্রক্রিয়ায় আগের চেয়ে অনেক বেশি গতি আসবে। এর ফলে আমাদের আন্তর্জাতিক যাত্রী পরিবহন সক্ষমতাও কয়েক গুণ বৃদ্ধি পাবে।’’

আফরোজা খানম রিতা আরও জানান, ক্রমবর্ধমান যাত্রী চাহিদা এবং আন্তর্জাতিক রুট সম্প্রসারণের কথা মাথায় রেখে বিমানের বহর বড় করার উদ্যোগ নেয়া হয়েছে।

তিনি বলেন, “আমরা মিক্সড ফ্লিটের (বিভিন্ন ধরনের উড়োজাহাজ) কথা ভাবছি। চলতি বছরের মধ্যেই অন্তত পাঁচটি উড়োজাহাজ লিজ নেয়ার পরিকল্পনা রয়েছে আমাদের। নতুন উড়োজাহাজ যুক্ত হলে ফ্লাইট পরিচালনার সক্ষমতা বাড়ার পাশাপাশি সেবার মানও উন্নত হবে।’’

দেশের এভিয়েশন ও পর্যটন খাতকে আধুনিক ও আন্তর্জাতিক মানসম্পন্ন করতে সরকার নিরলসভাবে কাজ করছে উল্লেখ করে মন্ত্রী এই খাতের ইতিবাচক দিকগুলো বিশ্ব দরবারে তুলে ধরতে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎকালে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে নতুন ও আধুনিক প্রযুক্তির উড়োজাহাজ যুক্ত করার বিষয়টি সরকারের অগ্রাধিকার তালিকায় রয়েছে।’’

কেকে/এলএ




আরও সংবাদ   বিষয়:  বিজয় দিবস   শাহজালাল   থার্ড টার্মিনাল   বিমানমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close