সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
দেশজুড়ে
কটিয়াদীতে পানিতে ডুবে শিশুর মর্মান্তিক মৃত্যু
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ২:১০ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বাড়ির সামনে খেলার সময় পানি ভর্তি গর্তে পড়ে মোহাম্মদ চাঁদ নামে তিন বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) সকালে উপজেলার বনগ্রাম ইউনিয়নের নাগেরগাঁও এলাকায় এই দুর্ঘটনা ঘটে। নিহত শিশু চাঁদ ওই এলাকার আশাদ মিয়ার ছেলে।

পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো বুধবার সকালেও বাড়ির আঙিনায় খেলাধুলা করছিল শিশু চাঁদ। খেলার একপর্যায়ে পরিবারের সদস্যদের অগোচরে বাড়ির সামনের টিউবওয়েল সংলগ্ন একটি পানি ভর্তি গর্তে পড়ে যায় সে।দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি শুরু করেন।

অনেকক্ষণ পর ওই গর্তের পানিতে শিশুটিকে ভাসমান অবস্থায় দেখতে পান স্বজনরা। পরে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন। 

কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. ফারজানা ববি শোভা জানান, শিশুটিকে হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছিল। সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করে আমরা তাকে মৃত ঘোষণা করি।

এদিকে আদরের সন্তানের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে পরিবারটিতে শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে নাগেরগাঁও এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

প্রতিবেশীরা জানান, শিশুটি অত্যন্ত চঞ্চল ও আদরের ছিল। সামান্য অসতর্কতায় একটি তাজা প্রাণ ঝরে যাওয়ায় এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে।

কটিয়াদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, বাড়ির সামনে টিউবওয়েলের পাশে জমে থাকা পানির গর্তে পড়ে এক শিশুর মৃত্যুর খবর আমরা পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কেকে/এলএ



মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close