রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
দেশজুড়ে
নিকলীতে গৃহবধূকে ধর্ষণের অভিযোগে বিএনপি কর্মী গ্রেপ্তার
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৪:৪৭ পিএম

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় এক গৃহবধূকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের অভিযোগে জাহিদ হাসান লিটন (৩৭) নামে বিএনপির এক কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বুধবার (১৩ মে) বিকালে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করেছেন। 

এর আগে, গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে নিকলী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার জাহিদ হাসান লিটন সদর ইউনিয়নের কামারহাটি এলাকার মৃত নূরুল ইসলামের ছেলে। তিনি উপজেলা বিএনপির একজন সক্রিয় কর্মী এবং উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদারের ফুফাতো ভাইয়ের ছেলে বলে জানা গেছে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী ও আসামি একই এলাকার বাসিন্দা। বাদীর স্বামী কাজের কারণে বাড়ির বাইরে থাকেন। সংসারের অভাবের কারণে ওই গৃহবধূ ছোটখাটো কাজ খুঁজতেন। এই সুযোগে লিটন তাকে কাজের আশ্বাস ও বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন।

অভিযোগে বলা হয়, গত ১২ মে কারপাশা ইউনিয়নে আসামির ফুফাতো বোনের বাড়ির একটি বসতঘরে ওই গৃহবধূর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করা হয়। পরে ভুক্তভোগী নারী নিকলী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সেটিকে নিয়মিত মামলা হিসেবে রেকর্ড করে এবং রাতেই অভিযান চালিয়ে লিটনকে গ্রেপ্তার করে।

এদিকে, লিটনকে গ্রেপ্তারের সময় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হেলিম তালুকদার ঘটনাস্থলে উপস্থিত ছিলেন—এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে তিনি আটকের সময় উপস্থিত থাকার বিষয়টি অস্বীকার করেছেন। তিনি বলেন, জাহিদ হাসান লিটন তার দূর সম্পর্কের আত্মীয়।

এ বিষয়ে উপজেলা বিএনপির সভাপতি বদরুল মোমেন মিঠু বলেন, জাহিদ হাসান লিটন উপজেলা বা ওয়ার্ড কমিটির কোনো সদস্য নয়। তবে কর্মী হিসেবে দলীয় কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। গ্রেপ্তারের সময় হেলিম তালুকদার উপস্থিত ছিলেন বলে একটি ভিডিও তিনিও দেখেছেন বলে জানান।

নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান করে বলেন, ভুক্তভোগী নারী থানায় অভিযোগ করলে প্রাথমিক সত্যতা পাওয়ায় মামলাটি রেকর্ড করা হয়। পরে অভিযুক্ত জাহিদ হাসান লিটনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close