বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬,
৬ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● সৌহার্দ্য ও দেশপ্রেম জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে ক্রীড়া : প্রধানমন্ত্রী      ● সৌদি আরবের তিন রুটে বিমানের ফ্লাইট চালুর সিদ্ধান্ত      ● ঢাকা-সৌদি রুটের ১৩৪ ফ্লাইট বাতিল, ভোগান্তিতে যাত্রীরা      ● হাম উপসর্গে একজনের মৃত্যু, নতুন আক্রান্ত ১০১০      ● ডেঙ্গুতে আরও ৭ জনের মৃত্যু, প্রাণহানি বেড়ে ৩৬৪      ● টঙ্গীতে গ্যাস সিলিন্ডারের আগুনে একই পরিবারের তিনজন দগ্ধ      ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার      
জাতীয়
কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ, প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৫:৪৪ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ঈদুল আজহা সামনে রেখে কোরবানির পশুর চামড়ার দাম নির্ধারণ করেছে সরকার। এ বছর ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম গত বছরের তুলনায় ২ টাকা বাড়ানো হয়েছে। একইভাবে ঢাকার বাইরেও চামড়ার দাম প্রতি বর্গফুটে ২ টাকা বৃদ্ধি করা হয়েছে।

বুধবার (১৩ মে) বাণিজ্য মন্ত্রণালয়ে অনুষ্ঠিত কোরবানি ব্যবস্থাপনা সংক্রান্ত সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

সরকার নির্ধারিত নতুন দামে ঢাকায় গরুর লবণযুক্ত চামড়ার প্রতি বর্গফুটের দাম ৬২ থেকে ৬৭ টাকা নির্ধারণ করা হয়েছে। গত বছর এ দাম ছিল ৬০ থেকে ৬৫ টাকা। অন্যদিকে ঢাকার বাইরে গরুর চামড়ার দাম নির্ধারণ করা হয়েছে ৫৭ থেকে ৬২ টাকা, যা গত বছর ছিল ৫৫ থেকে ৬০ টাকা।

এদিকে খাসির লবণযুক্ত চামড়ার দাম প্রতি বর্গফুট ২৫ থেকে ৩০ টাকা এবং বকরির চামড়ার দাম ২২ থেকে ২৫ টাকা নির্ধারণ করা হয়েছে। এসব দাম ঢাকাসহ সারা দেশে কার্যকর থাকবে।

বাণিজ্যমন্ত্রী জানান, ঈদুল আজহায় কোরবানির পশুর চামড়া যাতে নষ্ট না হয়, সে জন্য সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে। এবার চামড়া সংরক্ষণের জন্য ১৭ কোটি ৬০ লাখ টাকার লবণ বিনামূল্যে বিতরণ করা হবে। ব্যবসায়ী, মসজিদ ও মাদরাসার মাধ্যমে বিভিন্ন এলাকায় চামড়া সংরক্ষণের ব্যবস্থা নেওয়া হবে।

তিনি বলেন, ‘কোরবানির পর কোনো চামড়া যেন নষ্ট না হয়, সে লক্ষ্যে সরকার কাজ করছে। জেলা ও উপজেলা প্রশাসনের মাধ্যমে মসজিদ ও মাদরাসার সংশ্লিষ্টদের প্রশিক্ষণ দেওয়া হবে, যাতে তারা সঠিকভাবে চামড়া সংরক্ষণ করতে পারেন।’

সরকারের আশা, সঠিক সংরক্ষণ ব্যবস্থা ও নির্ধারিত মূল্য বাস্তবায়নের মাধ্যমে এ বছর কোরবানির পশুর চামড়ার বাজার স্থিতিশীল থাকবে এবং মৌসুমি ব্যবসায়ী ও এতিমখানাগুলো ন্যায্যমূল্য পাবে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  কোরবানির পশু   চামড়া   দাম নির্ধারণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close