শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
গর্জনিয়ায় ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার, অভিযুক্ত সোহেল পলাতক
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তঘেঁষা কক্সবাজারের রামু উপজেলার গর্জনিয়া ইউনিয়নে পুলিশের অভিযানে মালিকবিহীন ১ লাখ পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবি, এ অঞ্চলে সাম্প্রতিক সময়ে উদ্ধার হওয়া এটি অন্যতম বড় ইয়াবার চালান।

বুধবার (১৩ মে) সকাল প্রায় ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গর্জনিয়া ইউনিয়নের পশ্চিম বোমাংখীল এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন গর্জনিয়া পুলিশ ফাঁড়ির নবাগত ইনচার্জ (আইসি) আনিসুর রহমান। এ সময় এসআই জুয়েল চৌধুরীসহ পুলিশের একটি দল বাইকচালক সোহেলের বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করে।

পুলিশ জানায়, অভিযানের খবর টের পেয়ে অভিযুক্ত সোহেল পালিয়ে যায়। তবে তার বাড়ি থেকে ১ লাখ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেওয়া এসআই জুয়েল চৌধুরী বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি বুঝতে পেরে অভিযুক্ত সোহেল পালিয়ে যায়। উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।’

স্থানীয় সূত্রে জানা গেছে, গর্জনিয়া ও কচ্ছপিয়া ইউনিয়নের সীমান্তবর্তী এলাকাগুলো দীর্ঘদিন ধরে ইয়াবা পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে। অভিযোগ রয়েছে, মিয়ানমার থেকে ইয়াবার চালান এনে এসব এলাকায় মজুদ করা হয় এবং পরে দেশের বিভিন্ন অঞ্চলে পাচার করা হয়।

নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘মাঝেমধ্যে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান হলেও মাদক কারবারিরা নানা কৌশলে সক্রিয় রয়েছে। এত বড় চালান উদ্ধার হওয়ায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।’

রামু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মনিরুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘মাদকের বিরুদ্ধে পুলিশের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ইয়াবার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

সীমান্তঘেঁষা এলাকায় আবারও বড় ইয়াবার চালান উদ্ধার হওয়ায় স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close