রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      
দেশজুড়ে
অষ্টগ্রামে হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবি, শ্রমিক নিখোঁজ
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৭:১৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জের অষ্টগ্রাম উপজেলার হাওরে ধান কাটতে গিয়ে নৌকা ডুবে ইমান মিয়া (২৯) নামে এক শ্রমিক নিখোঁজ হয়েছেন। 

বুধবার (১৩ মে) দুপুর ২টার দিকে উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার হাওরে এ ঘটনা ঘটে। নিখোঁজ ইমান মিয়া উপজেলার আদমপুর ইউনিয়নের নূরপুর এলাকার আবুল হোসেনের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বোরো মৌসুমের ধান কাটার কাজে বুধবার সকালে নূরপুর হাওরে যান চারজন শ্রমিক। তারা স্থানীয় জাকারিয়া নামের এক কৃষকের জমির ধান কাটছিলেন। দুপুরের দিকে হঠাৎ করে হাওরে বৈরী আবহাওয়া সৃষ্টি হয়। শুরু হয় দমকা হাওয়া ও ঝড়-বৃষ্টি। এ অবস্থায় শ্রমিকরা দ্রুত নৌকাযোগে বাড়ির উদ্দেশে রওনা দেন।

পথিমধ্যে প্রবল বাতাস ও উত্তাল পানির তোড়ে তাদের বহনকারী নৌকাটি ডুবে যায়। এ সময় নৌকায় থাকা অন্য তিন শ্রমিক সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও ইমান মিয়া নিখোঁজ হন। পরে স্থানীয় লোকজন ও স্বজনরা তাকে উদ্ধারে হাওরে ব্যাপক খোঁজাখুঁজি শুরু করেন। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

স্থানীয়দের ভাষ্য, ইমান মিয়া অত্যন্ত দরিদ্র পরিবারের সন্তান। তিনি ও তার বাবা মানুষের জমিতে কাজ করে জীবিকা নির্বাহ করতেন। একমাত্র উপার্জনক্ষম সদস্য নিখোঁজ হওয়ায় পরিবারটিতে শোক ও উদ্বেগ নেমে এসেছে।

আদমপুর ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য মোছা. ওরোনা বিষয়টি খোলা কাগজকে নিশ্চিত করে বলেন, ‘হঠাৎ ঝড়-বৃষ্টি শুরু হলে শ্রমিকরা নৌকা নিয়ে ফিরছিলেন। পথে নৌকা ডুবে যায়। তিনজন বাঁচলেও ইমান মিয়া নিখোঁজ রয়েছেন। স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন।’

এ বিষয়ে অষ্টগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোহাম্মদ রোকনুজ্জামান বলেন, ‘হাওরে ধান কাটতে গিয়ে এক শ্রমিক নিখোঁজ হওয়ার খবর স্থানীয়দের মাধ্যমে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এলাকাটি দুর্গম হওয়ায় উদ্ধারকাজে কিছুটা বেগ পেতে হচ্ছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close