শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
২০ টাকা পাওনা নিয়ে ধস্তাধস্তি, আদিতমারীতে বৃদ্ধের মৃত্যু
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ১৩ মে, ২০২৬, ৯:৪৮ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় মাত্র ২০ টাকা পাওনাকে কেন্দ্র করে ধস্তাধস্তির ঘটনায় কাইয়ুম উল্ল্যা (৭২) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। 

বুধবার (১৩ মে) বিকালে উপজেলার ভেলাবাড়ি ইউনিয়নের পশ্চিম ভেলাবাড়ী বেলটারী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাইয়ুম উল্ল্যা মৃত নেরো শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, একই এলাকার কলা বিক্রেতা মজিদুল ইসলামের দোকান থেকে কলা কিনে ২০ টাকা বাকি রেখেছিলেন কৃষক কাইয়ুম উল্ল্যা। বুধবার বিকেলে বাজারে গেলে দোকানদার মজিদুল ইসলাম পাওনা টাকা চাইলে দুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে ধস্তাধস্তির ঘটনা ঘটে।

পরে কাইয়ুম উল্ল্যা পাশে একটি চকিতে বসে পড়েন এবং জ্ঞান হারান। স্থানীয়রা তাকে উদ্ধার করার আগেই ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

আদিতমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হক বলেন, দীর্ঘদিন ধরে কাইয়ুম উল্ল্যা অসুস্থ ছিলেন এবং স্ট্রোক করে মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। স্বজন ও এলাকাবাসীর কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close