রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
নাইক্ষ্যংছড়িতে বিজিবি-চোরাকারবারির ধাওয়া-পাল্টা ধাওয়া
নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:৩৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের জারুলিয়াছড়ি সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে বিজিবি ও চোরাকারবারীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি রাবার বুলেট নিক্ষেপ করে এবং বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করেছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

বুধবার (১৩ মে) সকাল আনুমানিক সাড়ে ৮টার দিকে সদর ইউনিয়নের কম্বনিয়া জারুলিয়াছড়ির আগার লেবুবাগান এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, সকালে একদল চোরাকারবারী সীমান্ত পথ ব্যবহার করে মিয়ানমারে বিভিন্ন চোরাই পণ্য পাচারের চেষ্টা করছিল। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের গতিবিধি টের পেয়ে অভিযান চালায়। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার সৃষ্টি হয়।

স্থানীয়দের অভিযোগ, অভিযানের সময় চোরাকারবারীদের একটি অংশ বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে আত্মরক্ষার্থে বিজিবি রাবার বুলেট নিক্ষেপ করে। পরে চোরাকারবারীরা পিছু হটে যায়। ঘটনার সময় শামশুল আলম নামে এক ব্যক্তি সামান্য আহত হয়েছেন বলে স্থানীয়রা জানিয়েছেন। তিনি পার্শ্ববর্তী কচ্ছপিয়া ইউনিয়নের মৌলভীকাটা এলাকার দক্ষিণ মিয়াজিপাড়ার গোলাম বারীর ছেলে। আহত অবস্থায় তাকে গোপনে চিকিৎসা দেওয়া হচ্ছে বলেও জানা গেছে।

তবে শামশুল আলমের ঘনিষ্ঠ পরিচিত মোটরসাইকেল চালক বাবুল দাবি করেন, বিজিবির ধাওয়া খেয়ে দৌড়ানোর সময় পড়ে গিয়ে মাথায় আঘাত পান শামশুল আলম। গুলিতে আহত হওয়ার কোনো ঘটনা ঘটেনি।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়নের (১১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ফয়জুল কবির বলেন, জারুলিয়াছড়ি সীমান্ত পয়েন্ট দিয়ে চোরাই পণ্য মিয়ানমারে পাচারের সময় বিজিবির টহল দল অভিযান পরিচালনা করে। এ সময় চোরাকারবারীরা বিজিবির ওপর হামলার চেষ্টা চালায়। পরিস্থিতি নিয়ন্ত্রণ ও আত্মরক্ষার্থে রাবার বুলেট নিক্ষেপ করা হয়।

তিনি আরও বলেন, অভিযানে বিপুল পরিমাণ চোরাই মালামাল জব্দ করা হয়েছে। তবে এ ঘটনায় কোনো বিজিবি সদস্য বা চোরাকারবারী হতাহত হয়নি।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close