শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      
দেশজুড়ে
সাঙ্গু নদীতে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১:০৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

বান্দরবানের সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া রবিউল হাসান হৃদয়ের (২২) মরদেহ উদ্ধার করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) ভোর ৫টার দিকে বান্দরবানের কালাঘাটা এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় হৃদয়ের মরদেহ দেখতে পেয়ে ফায়ার সার্ভিসে খবর দেন। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা স্থানীয়দের সহায়তায় মরদেহটি উদ্ধার করেন।

শাহেদ পারভেজ মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে জানান, আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে, বুধবার (১৩ মে) বান্দরবান পৌর এলাকার ক্যাচিংঘাটা বোটঘাট এলাকায় সাঙ্গু নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হন হৃদয়। একপর্যায়ে নদীর চরে তার ব্যবহৃত জুতা পাওয়া গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে পরিবারের সদস্যরা ফায়ার সার্ভিসকে খবর দিলে উদ্ধার অভিযান শুরু হয়।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close