সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      ব্যাংককের বারে ভয়াবহ আগুন, নিহত অন্তত ২৭ জন      একদিনের সফরে বরিশালের পথে প্রধানমন্ত্রী      রাজধানীতে জলাবদ্ধতা      
দেশজুড়ে
কাশিয়ানীতে অপরাধ দমনে ওসির সাফল্য, পেলেন আইজিপি পদক
নেওয়াজ আহমেদ পরশ, কাশিয়ানী (গোপালগঞ্জ)
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

অবৈধ অস্ত্র উদ্ধার, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ও গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে আইজিপি ব্যাচ (পুলিশ পদক) পেয়েছেন গোপালগঞ্জের কাশিয়ানী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহফুজুর রহমান। পুলিশ সপ্তাহ–২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়।

রাজধানীর রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে পদক গ্রহণ করেন মাহফুজুর রহমান।

সংশ্লিষ্ট সূত্র জানায়, খুলনা জেলার রূপসা থানা এবং বর্তমান কর্মস্থল কাশিয়ানী থানায় আইন-শৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিতকরণে পেশাদারিত্বের পরিচয় দেওয়ায় তাকে এই সম্মাননা দেওয়া হয়েছে। বিশেষ করে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে তার নেতৃত্ব পুলিশের ঊর্ধ্বতন মহলে প্রশংসিত হয়। এ ছাড়া চাঞ্চল্যকর মামলার রহস্য উদঘাটন ও পলাতক আসামি গ্রেপ্তারে তিনি বিশেষ দক্ষতা দেখিয়েছেন।

ওসি মাহফুজুর রহমান কাশিয়ানী থানায় যোগদানের পর থেকেই এলাকায় অপরাধ দমনে কিছু কার্যকর পদক্ষেপ নিয়েছেন। স্থানীয় বাসিন্দাদের মতে, আগে এই এলাকায় চুরি ও ছিনতাইয়ের ঘটনা নিয়মিত ছিল। বর্তমানে পুলিশের টহল বৃদ্ধি পাওয়ায় পরিস্থিতির উন্নতি হয়েছে।

কাশিয়ানীর এক ব্যবসায়ী বলেন, ‘আগে সন্ধ্যার পর নির্জন এলাকায় চলাচল করা ঝুঁকিপূর্ণ ছিল। এখন দিনরাত পুলিশের টহল দেখা যায়। কিশোর গ্যাংয়ের উশৃঙ্খলতা ও মাদকসেবীদের দৌরাত্ম্য আগের চেয়ে কমেছে।’

থানা সূত্র জানায়, পুলিশি সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করা হয়েছে। এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট ও কিশোর গ্যাংয়ের আড্ডার জায়গাগুলো এখন নিয়মিত নজরদারিতে রাখা হচ্ছে।

পদক প্রাপ্তি ও বর্তমান কর্মপরিকল্পনা নিয়ে জানতে চাইলে ওসি মো. মাহফুজুর রহমান খোলা কাগজকে বলেন, ‘যেকোনো রাষ্ট্রীয় স্বীকৃতি কাজের প্রতি দায়বদ্ধতা বাড়িয়ে দেয়। আমরা জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছি। মাদক, সন্ত্রাস ও কিশোর অপরাধের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময়ই কঠোর।’

তিনি আরও বলেন, ‘সাধারণ মানুষ যাতে নির্ভয়ে থানায় আসতে পারেন এবং দ্রুত আইনি সেবা পান, সেটি নিশ্চিত করাই মূল লক্ষ্য। এই অর্জন ভবিষ্যতে আরও জনমুখী পুলিশি সেবা প্রদানে প্রেরণা জোগাবে।’

একজন দক্ষ কর্মকর্তা হিসেবে আইজিপি পদক পাওয়ায় মাহফুজুর রহমানকে তার বর্তমান ও সাবেক কর্মস্থলের বিভিন্ন সামাজিক সংগঠনের পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়েছে। 

স্থানীয় সচেতন মহলের মতে, পুলিশ বাহিনীতে মেধাবী কর্মকর্তাদের এমন মূল্যায়ন বাহিনীর প্রতি জনগণের আস্থা বাড়াতে সহায়ক হবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close