বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬,
২৩ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ডেঙ্গুতে একদিনে আরও ৫ জনের প্রাণহানি      ● নতুন করে ৪ মৃত্যু, হাম ও উপসর্গে মোট প্রাণহানি ১১৪৪      ● ১৫ বছরের জন্য চট্টগ্রাম বন্দরের এনসিটি পরিচালনায় ডিপি ওয়ার্ল্ড      ● নানক-তাপসসহ ২৮ জনের সাক্ষ্যগ্রহণ পেছাল      ● ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চে দৃশ্যমান হবে পদ্মা ব্যারেজ      ● ঢাকার গণপরিবহন ব্যবস্থাপনা নিয়ে বৈঠকে যোগদান প্রধানমন্ত্রীর       ● ভারতের কাছে পানির ন্যায্য হিস্যা চায় বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সাভার-আশুলিয়ায় ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
মো. শরিফ শেখ, সাভার
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:১১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সাভার ও আশুলিয়ায় পৃথক পৃথক বিশেষ অভিযান চালিয়ে ২০৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৫ জন পেশাদার মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি-উত্তর)।

পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৩ মে) রাত ৮টা ৩০ মিনিটে আশুলিয়ার ইউনিক বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালিয়ে মো. ইয়ামিন ইসলাম রাজ (২৩) ও মো. আদর মৃধা ওরফে মতিউর (৩০) নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৫৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য ১৬ হাজার ৮০০ টাকা।

একই দিন রাত ৯টা ৩০ মিনিটে সাভার মডেল থানার রেডিও কলোনি এলাকায় পৃথক অভিযানে জুলহাস (৩৮) ও রাকিব (২৫) নামে আরও দুই মাদক ব্যবসায়ীকে ১০০ পিস ইয়াবাসহ আটক করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৩০ হাজার টাকা বলে জানিয়েছে পুলিশ।

এছাড়া বুধবার দিবাগত রাত ১২টা ৫০ মিনিটে আশুলিয়ার শ্রীপুর এলাকায় অভিযান চালিয়ে মর্তুজা আহম্মেদ রায়হান (২০) নামে এক মাদক ব্যবসায়ীকে ৫০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ইয়ামিন ইসলাম রাজের বিরুদ্ধে ২টি এবং জুলহাসের বিরুদ্ধে ১টি মাদক মামলা রয়েছে।

ধৃত আসামীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং পরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

ডিবি কর্মকর্তারা জানিয়েছেন, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং অপরাধ দমনে নিয়মিত বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close