শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
জাতীয়
ঈদুল আজহায় নিরাপদ নৌযাত্রায় যাত্রীদের জন্য জরুরি নির্দেশনা
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৩:৩৬ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের নিরাপদ নৌযাত্রা নিশ্চিত করতে যাত্রীদের জন্য একগুচ্ছ জরুরি নির্দেশনা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ। নৌপথে অতিরিক্ত যাত্রী পরিবহন, অসচেতনতা এবং আবহাওজনিত ঝুঁকি এড়াতে এসব নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে যাত্রীদের অতিরিক্ত যাত্রী হিসেবে লঞ্চে না ওঠা, লঞ্চের ছাদে ভ্রমণ না করা এবং তাড়াহুড়া করে ঝুঁকি নিয়ে লঞ্চে উঠা থেকে বিরত থাকতে বলা হয়েছে। দুর্যোগপূর্ণ বা প্রতিকূল আবহাওয়ায় জীবনঝুঁকি নিয়ে নৌযাত্রা না করারও পরামর্শ দেওয়া হয়েছে।

পথিমধ্যে দুর্ঘটনার আশঙ্কা দেখা দিলে আতঙ্কিত হয়ে ছুটোছুটি না করতে বলা হয়েছে। একই সঙ্গে ঈদের ভিড় শুরু হওয়ার আগেই পরিবার-পরিজনকে গন্তব্যে পাঠিয়ে দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যাতে শেষ মুহূর্তের অতিরিক্ত চাপ কমানো যায়।

যাত্রাপথে অপরিচিত ব্যক্তির দেওয়া খাবার না খাওয়া এবং পকেটমার, অজ্ঞান পার্টি ও ছিনতাইকারীদের বিষয়ে সতর্ক থাকার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে। এছাড়া ঘাটে বা মাঝনদীতে নৌকা কিংবা ট্রলার থেকে লঞ্চে উঠানামা না করার পরামর্শ দেওয়া হয়েছে।

যেকোনো জরুরি পরিস্থিতিতে যোগাযোগের জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ হটলাইন নম্বরও জানানো হয়েছে। এর মধ্যে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ-এর হটলাইন ১৬১১৩, জাতীয় জরুরি সেবা ৯৯৯, সরকারি তথ্য ও সেবা ৩৩৩, বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ১০২, বাংলাদেশ কোস্ট গার্ড-এর ১৬১১১ এবং নৌপুলিশের মোবাইল নম্বর ০১৭৬৯-৭০২২১৫ উল্লেখ করা হয়েছে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যাত্রীদের সচেতনতা ও নির্দেশনা মেনে চলার মাধ্যমে নিরাপদ, স্বস্তিদায়ক ও দুর্ঘটনামুক্ত ঈদযাত্রা নিশ্চিত করার আহ্বান জানিয়েছে।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  ঈদুল আজহা   নিরাপদ নৌযাত্রা   জরুরি নির্দেশনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close