শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬,
৭ কার্তিক ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● ৪৩০ রানের পাহাড় গিলে ইংল্যান্ডকে কাঁদাল লঙ্কানরা      ● দাম্মাম ও রিয়াদগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট স্থগিত       ● পিএইচপির ত্রুটির পর হ্যাকিংয়ের চেষ্টা কয়েক লাখ ছাড়াল      ● প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে কূটনীতিতে নতুন মোড়      ● ডেঙ্গুতে আরও পাঁচজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৫১২      ● সাজেকে অবরোধকারীদের হামলায় নিরাপত্তা বাহিনীর ৯ সদস্য আহত      ● সাজেকে ইউপিডিএফ ৩০-৪০ রাউন্ড গুলিবর্ষণ করে : আইএসপিআর      
দেশজুড়ে
গজারিয়ায় প্রতিবেশী যুবকের লালসার শিকার প্রতিবন্ধী কিশোরী, দুই মাসের অন্তঃসত্ত্বা
​গজারিয়া (মুন্সীগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৬:১৬ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার গুয়াগাছিয়া ইউনিয়নে প্রতিবেশী যুবকের লালসার শিকার হয়ে ১৮ বছর বয়সী মানসিক প্রতিবন্ধী কিশোরী দুই মাসের অন্তঃসত্ত্বা হয়ে পড়েছে। এ ঘটনা জানাজানি হওয়ার পর এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত যুবক পলাতক রয়েছে।

​স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াগাছিয়া ইউনিয়নের ওই কিশোরীকে বিয়ের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সময় জোরপূর্বক ধর্ষণ করে প্রতিবেশী বকুল দেওয়ানের ছেলে সাব্বির হোসেন (২৭)। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশের হুমকি দেওয়ায় ভয়ে এতদিন মুখ খোলেনি ভুক্তভোগী কিশোরী। সম্প্রতি কিশোরীর শারীরিক পরিবর্তন ও ঋতুস্রাব বন্ধ হয়ে গেলে বিষয়টি তার মা ফিরোজা বেগমের নজরে আসে। পরবর্তী কিশোরীর অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়টি নিশ্চিত হওয়া যায়।

ভুক্তভোগী কিশোরী ভাঙা ভাঙা শব্দে জানায়, তার মা বাড়িতে না থাকার সুযোগে সাব্বির তাদের ঘরে ঢুকে অন্তত তিনবার তাকে ধর্ষণ করেছে। এ কথা কাউকে বললে তাকে মেরে ফেলার হুমকিও দেওয়া হয়।

অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর থেকে অভিযুক্তের পরিবার প্রভাবশালী হওয়ায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালাচ্ছে। 

ভুক্তভোগী পরিবারকে নানা প্রলোভন ও ভয়ভীতি দেখানো হচ্ছে বলে স্থানীয়রা জানিয়েছেন। 

এমনকি স্থানীয় এক জনপ্রতিনিধি অভিযুক্তের সাথে কিশোরীর বিয়ে দিয়ে বিষয়টি রফাদফার চেষ্টা করছেন বলেও গুঞ্জন উঠেছে।

ফিরোজা বেগম বলেন, ‘গত কয়েক দিন আগে আমি ধান শুকানোর কাজে ব্যস্ত থাকাকালীন সাব্বির ঘরে ঢুকে আমার মেয়ের ক্ষতি করে। মেয়ে দৌড়ে এসে আমাকে সব জানায়। আমরা এখন দিশেহারা কার কাছে যাব বুঝতে পারছি না। স্থানীয়ভাবে মীমাংসার কথা বলা হয়েছে আমরা সেই অপেক্ষায় আছি।’

এ বিষয়ে অভিযুক্ত সাব্বির হোসেনর বক্তব্য জানতে তার বাড়িতে গেলে তাকে পাওয়া যায়নি। মোবাইলে কথা বলার চেষ্টা করা হলেও তার কোন বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে গজারিয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান আলী বলেন, ‘বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাহমুদুল হাসান বলেন, ‘বিষয়টি আমি জেনেছি। ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও পুলিশের মাধ্যমে খোঁজখবর নেওয়া হয়েছে। ভুক্তভোগী পরিবারটি আমাদের কাছে সহায়তা চাইলে আমরা তাদের সবধরনের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গজারিয়া   যুবকের লালসার শিকার   প্রতিবন্ধী কিশোরী   অন্তঃসত্ত্বা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close