রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: বঙ্গভবনে কার্যক্রম শুরু করলেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল      ছাদে ইয়াবা সেবনে বাধা দেওয়ায় স্কুলশিক্ষকসহ চারজনকে হত্যা      সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      
দেশজুড়ে
লোহাগাড়ায় ভূমিদস্যুদের অত্যাচারে অতিষ্ঠ মোক্তার আহমদের পরিবার
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৭:১০ পিএম আপডেট: ১৪.০৫.২০২৬ ৭:১৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় সন্ত্রাসী ও ভূমিদস্যুদের হাতে জমি দখল, শারীরিক নির্যাতন ও মিথ্যা মামলার শিকার হয়ে জীবনের নিরাপত্তাহীনতায় ভুগছেন বৃদ্ধ মোক্তার আহমদ (৬৪) ও তার পরিবার। 

বৃহস্পতিবার (১৪ মে) সকালে সংবাদ সম্মেলন করে উপজেলার লোহাগাড়া ইউনিয়নের উকিলের পাড়া এলাকার বাসিন্দা মোক্তার আহমদ এই অভিযোগ তুলে ধরেন এবং প্রশাসনের কাছে ন্যায়বিচার চান।

​সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মোক্তার আহমদ বলেন, ‘দীর্ঘদিন ধরে স্থানীয় আরিবাতুজ জোহরা (২৯), বশির আহমদ (৩৫), খায়ের আহমদ (৫৫) ও ছিদ্দিক আহমদ (৬০) গং আমার ওয়ারিশসূত্রে পাওয়া ও খরিদকৃত জায়গা জবরদখলের চেষ্টা করে আসছে। এই বিষয়ে একাধিকবার স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলেও অভিযুক্তরা তা অমান্য করে সংঘর্ষ ও বিরোধ জিইয়ে রেখেছে।’

​মোক্তার আহমদ অভিযোগ করেন, গত ১৭ এপ্রিল সকালে অভিযুক্তরা সংঘবদ্ধ হয়ে তার জমিতে এসে জবরদখল করার চেষ্টা করে। তিনি বাধা দিতে গেলে তারা লাঠিসোঁটা দিয়ে তাকে বেধড়ক মারধর করে। এমনকি তার ছেলে মোহাম্মদ জাহিদ (১৭) এগিয়ে এলে তাকেও শারীরিকভাবে লাঞ্ছিত করা হয় ও মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।

‘অভিযুক্তরা অত্যন্ত প্রভাবশালী ও উগ্র প্রকৃতির। তারা শুধু শারীরিক আক্রমণেই ক্ষান্ত হয়নি, বরং আমার পরিবারের বিরুদ্ধে একাধিক মিথ্যা মামলা দায়ের করে হয়রানি করছে। বর্তমানে তারা প্রকাশ্যে খুন ও জখমের হুমকি দিচ্ছে, যার ফলে আমার পরিবার চরম আতঙ্কে দিন কাটাচ্ছে।’

​মোক্তার আহমদ বলেন, ‘আমি একজন সাধারণ নাগরিক হিসেবে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল। কিন্তু ভূমিদস্যুরা আমার পৈতৃক সম্পত্তি দখল করতে মরিয়া হয়ে উঠেছে। আমি ও আমার পরিবার এখন জান-মালের নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করছি এবং আমাদের বিরুদ্ধে করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানাচ্ছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  লোহাগাড়া   ভূমিদস্যুদের অত্যাচার   অতিষ্ঠ   মোক্তার আহমদের পরিবার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close