রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      আগস্টেই যোগদানের দাবিতে শাহবাগে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের কর্মসূচি      
দেশজুড়ে
শ্রীপুরে অটোরিকশা চালককে গলাকেটে হত্যা
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৮:২৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুর জেলার শ্রীপুর উপজেলায় মেহেদী হাসান আসিফ (২২) নামে অটোরিকশা চালককে গলাকেটে হত্যার ঘটনা ঘটেছে। হত্যার পর দুর্বৃত্তরা তার মরদেহ গজারি বনের পাশের মাঠে ফেলে রেখে যায়। ঘটনাস্থলের পাশে নারীদের ব্যবহৃত ওড়না, জুতা ও চুলের ব্যান্ড উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৪ মে) সকালে উপজেলার রাজাবাড়ি ইউনিয়নের ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার গজারি বনের পাশের মাঠে স্থানীয়রা আসিফের গলাকাটা মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন। 

নিহত মেহেদী হাসান আসিফ ডোয়াইবাড়ি গ্রামের বগারভিটা এলাকার মো. হুমায়ুন আহমেদ জাকিরের ছেলে। তিনি পেশায় অটোরিকশা চালক ছিলেন। 

নিহতের মা আছমা বেগম আহাজারি করে জানান, বুধবার (১৩ মে) বিকালে প্রতিদিনের মতো অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হন আসিফ। সাধারণত রাত ১১টার মধ্যেই তিনি বাসায় ফিরতেন। কিন্তু সেদিন রাত গভীর হলেও তিনি ফিরে না আসায় পরিবারের সদস্যরা ফোন দিলে মোবাইল ফোন বন্ধ পান। পরে আত্মীয়স্বজন ও পরিচিত অটোরিকশা চালকদের সঙ্গে যোগাযোগ করেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। 

নিহতের স্বজন মো. আজহার উদ্দিন বলেন, ‘রাতভর বিভিন্ন স্থানে খোঁজাখুঁজির পর বৃহস্পতিবার সকালে বাড়ির পাশের জঙ্গলে স্থানীয়রা তার মরদেহ দেখতে পান। একই এলাকায় একটি অটোরিকশাও পড়ে থাকতে দেখা যায়।’

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাছির আহমেদ বলেন, ‘বাড়ির পাশেই একটি অটোরিকশা পড়ে ছিল। আর কিছু দূরের জঙ্গলে তার মরদেহ পাওয়া গেছে। ঘটনাস্থল থেকে একটি ওড়না, ক্যাপ, দুই জোড়া জুতা ও নারীদের ব্যবহৃত মাথার ক্লিপ উদ্ধার করা হয়েছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘অটোরিকশা চালকের গলা অংশ কাটা ছিলো। হত্যার রহস্য উদঘাটন ও জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশ। আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  শ্রীপুর   অটোরিকশা চালক   গলাকেটে হত্যা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close