শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
দশমিনায় এসএসসিতে শতভাগ ফেল বিদ্যালয়ে আচমকা হাজির ইউএনও
দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ৯:৫৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পটুয়াখালীর দশমিনার পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদ হাসান মৃধা।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার আলীপুরা ইউনিয়নের ডাক্তারের হাট এলাকায় ওই বিদ্যালয়ে আচমকা পরিদর্শন করেন তিনি। 

এ সময় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীকক্ষ পরিদর্শন করেন এবং শিক্ষার্থীদের সাথে কথা বলেন ইউএনও।

ইউএনও শিক্ষক ও শিক্ষার্থীদের যথাসময়ে বিদ্যালয়ে উপস্থিতি নিশ্চিতকরণ, শিক্ষার গুণগত মান ও সার্বিক পরিবেশ বজায় রাখা, অভিভাবকদের সাথে নিয়মিত মতবিনিময় সভাসহ বিভিন্ন বিষয়ে বিদ্যালয় কর্তৃপক্ষকে প্রয়োজনীয় পরামর্শ ও দিক নির্দেশনা দেন।

মাহমুদ হাসান মৃধা বলেন, ‘বিদ্যালয় পরিদর্শন করে বিদ্যালয়টির বাস্তব চিত্র দেখার চেষ্টা করেছি। শিক্ষা ব্যবস্থায় সঠিকভাবে শিক্ষা দান ও শিক্ষার্থী ঝরে পড়া রোধ কল্পে বিদ্যালয় পরিদর্শন অব্যাহত থাকবে।’

প্রসঙ্গত, ২০২৫ সালে বিদ্যালয়টি থেকে অংশগ্রহণকারী এসএসসি পরীক্ষার্থীদের শতভাগ অকৃতকার্য হয়েছিলো।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  দশমিনা   এসএসসিতে শতভাগ ফেল   পূর্ব আলীপুর মাধ্যমিক বিদ্যালয়   ইউএনও  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close