শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
খোকসার খাল খনন প্রকল্প এলাকায় দুর্বৃত্তদের হামলা, স্কেভেটরে অগ্নিসংযোগ
নিজস্ব প্রতিবেদক, কুষ্টিয়া
প্রকাশ: বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬, ১০:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলায় সরকারি খাল খনন প্রকল্পে দুর্বৃত্তদের হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় প্রকল্পে দায়িত্বরত চালক ও নৈশপ্রহরীকে অস্ত্রের মুখে জিম্মি করে মারধর করা হয়। 

বুধবার (১৩ মে) দিবাগত রাতে উপজেলার খানপুর এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

জানা গেছে, গত ১৬ মার্চ খোকসা উপজেলার মোড়াগাছা-হাসিমপুর এলাকার প্রায় ৩ কিলোমিটার খাল খনন কাজের উদ্বোধন করা হয়। উদ্বোধন করেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আসাদুজ্জামান খান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, খনন কাজে ব্যবহৃত দুইটি স্কেভেটর মেশিন লক্ষ্য করে হামলা চালায় ৮-১০ জনের একটি সংঘবদ্ধ দল। গভীর রাতে মুখে গামছা বাঁধা অবস্থায় তারা প্রকল্প এলাকায় ঢুকে। এ সময় চালক ও নৈশপ্রহরীদের মারধর করে অস্ত্রের মুখে জিম্মি করা হয়। পরে দুর্বৃত্তরা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেয় দুবৃত্তরা। এছাড়াও চালকদের কাছে থাকা একটি মোটরসাইকেল ও দুইটি মোবাইল ফোন ছিনিয়ে নেওয়া হয়।

নৈশপ্রহরী বিদ্যুৎ বলেন, ‘আমি সাপ্তাহিক বেতনে খাল খনন প্রকল্পে দায়িত্ব পালন করছিলেন। রাত প্রায় ১টার দিকে ১০-১২ জনের একটি দল এসে আমাদের বুকে অস্ত্র ঠেকিয়ে মারধর শুরু করে। যাওয়ার সময় তারা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।’

কুষ্টিয়া জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মুহাম্মদ রিজিবুল ইসলাম বলেন, ‘দুর্বৃত্তরা স্কেভেটরের ব্যাটারি খুলে নিয়ে মেশিনে আগুন দিয়েছে। বিষয়টি অত্যন্ত দুঃখজনক। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোল্লা জাকির হোসেন বলেন, ‘গভীর রাতে মুখোশধারী দুর্বৃত্তরা প্রকল্প এলাকায় হামলা চালিয়ে চালক ও হেলপারদের মারধর করে। তারা একটি স্কেভেটরে আগুন দেয় এবং মোটরসাইকেল ও মোবাইল ফোন নিয়ে যায়। ঘটনাটি ঊর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  খোকসা   খাল খনন প্রকল্প   দুর্বৃত্তদের হামলা   স্কেভেটরে অগ্নিসংযোগ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close