রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
চট্টগ্রামে এনসিপির নতুন কমিটি ঘোষণা, গণপদত্যাগের ডাক
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৯:০৩ এএম
ফাইল ছবি

ফাইল ছবি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) চট্টগ্রাম মহানগর শাখার কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে মীর মোহাম্মদ শোয়াইবকে আহ্বায়ক ও আরিফ মঈনুদ্দিনকে সদস্য সচিব করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) রাত ১০টার দিকে এনসিপির অফিশিয়াল ফেসবুক ফেইজে কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে ১৬৯ জন স্থান পেয়েছেন।

এদিকে নতুন ঘোষিত কমিটিকে পকেট কমিটি আখ্যা দিয়ে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলন ডেকেছেন এনসিপির একাংশের নেতাকর্মীরা। তারা রাত সাড়ে ১১টায় চট্টগ্রাম প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করার ঘোষণা দিয়েছেন।

গত কমিটির যুগ্ন সমন্বয়কারী মোহাম্মদ রাফসানজানিকে নতুন কমিটিতে দপ্তর সম্পাদক করা হয়েছে।

তিনি বলেন, “অর্থের বিনিময়ে পকেট কমিটি দিয়ে চট্টগ্রাম মহানগর এনসিপির রাজনীতি ধ্বংসের পাঁয়তারার প্রতিবাদে গণপদত্যাগ ও সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। এটি দপ্তর সম্পাদক হিসেবে প্রথম এবং শেষ সংবাদ সম্মেলন হবে এই আহ্বায়ক পকেট কমিটির বিরুদ্ধে।”

নতুন সদস্য সচিব আরিফ মঈনুদ্দিন বলেন, ‘জুলাইয়ের শহীদ ও আহত ভাইদের রক্তের ঋণ বইবার শক্তি দিক আল্লাহ। পুরনো ব্যবস্থা ভেঙে যে নতুন বাংলাদেশের প্রতিশ্রুতি এনসিপি দিয়েছে, সেটা যেন বাস্তবায়ন করতে পারি। আপনাদের দোয়া সমর্থন এবং সহযোগিতা চাই।’

চট্টগ্রাম মহানগর এনসিপি নেতা আরফাত আহমেদ রনি বলেন, ‘আমরা শুরু থেকে এনসিসি তারপর এনসিপির রাজনীতি করে আসছি। দলের সকল কর্মসূচিতে নেতৃত্ব দিয়েছি। কিন্তু আমার নাম পর্যন্ত কমিটিতে আসেনি। এবার কমিটিতে ৭০ ভাগ লোক নতুন, যারা টাকার বিনিময়ে কমিটিতে স্থান পেয়েছে। এমনকি কক্সবাজার থেকে পর্যন্ত লোকজন এনে কমিটিতে রাখা হয়েছে।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  চট্টগ্রাম   এনসিপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close