রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
ভাঙ্গুড়ায় ব্র্যাক ডেইরির উদ্যোগে নারী খামারিদের প্রশিক্ষণ
ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ১২:০৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়া উপজেলায় নারী খামারিদের দক্ষতা উন্নয়ন ও ক্ষমতায়নে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে ভাঙ্গুড়া, চাটমোহর ও ফরিদপুর উপজেলার প্রায় ১শ নারী দুগ্ধ খামারি অংশগ্রহণ করেন।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে উপজেলা হলরুমে ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের উদ্যোগে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

এ সময় আধুনিক পদ্ধতিতে গরু পালন, সুষম খাদ্য ব্যবস্থাপনা, রোগ প্রতিরোধ, কৃত্রিম প্রজনন এবং প্রযুক্তিনির্ভর খামার পরিচালনার বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ দেওয়া হয়। শেষে অংশগ্রহণকারী নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্যসম্মত ‘মিল্ক নেট’ (দুধ ছাঁকনি) বিতরণ করা হয়।

ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের মিল্ক কালেকশন অ্যান্ড প্রডিউসার সার্ভিসের সিনিয়র ম্যানেজার ডা. মো. মিজানুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও প্রশাসক মো. আরিফুজ্জামান।

ব্র্যাক ডেইরির এরিয়া ম্যানেজার মো. আবদুল ওয়াদুদের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রুমানা আক্তার রোমি, ভেটেরিনারি সার্জন ডা. শারমিন আক্তার এবং ব্র্যাক ডেইরি অ্যান্ড ফুড প্রজেক্টের লাইভস্টক কর্মকর্তা ডা. মো. কবিরুল হক। এছাড়া তিন উপজেলার ব্র্যাক ডেইরির চিলিং সেন্টারের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বক্তারা জানান, স্বল্প পুঁজিতে গাভি পালন করে নারীরা যেন আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাতে পারেন, সেই লক্ষ্যেই ব্র্যাক ডেইরি নিয়মিত এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে আসছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  ভাঙ্গুড়া   ব্র্যাক ডেইরি   উদ্যোগ   নারী   খামারি   প্রশিক্ষণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close