রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
জাতীয়
অবসরে গেলেন ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ২:৩০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

অবসরে গেলেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের। তার জায়গায় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পেয়েছেন অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলাম।

গতকাল বৃহস্পতিবার (১৪ মে) রাতে ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ারের কাছ থেকে দায়িত্বগ্রহণ করেন তিনি। চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় অবসরে গেছেন মো. সরওয়ার।

ডিএমপি সূত্রে জানা যায়, ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী অবসরে যাওয়ার পর সরকার আর কাউকে কমিশনার হিসেবে দায়িত্ব দেয়নি। এ কারণে পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা হিসেবে মো. সরওয়ার ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনারের দায়িত্ব পালন করেন।

বৃহস্পতিবার মো. সরওয়ারের চাকরি জীবনের শেষ দিন ছিল। তিনি অবসরকালীন ছুটিতে যাওয়ায় নিয়মানুযায়ী ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব নিচ্ছেন পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তা অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) এস এন নজরুল ইসলাম।

এর আগে নতুন সরকার গঠনের পর গত ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক’ কারণ দেখিয়ে চাকরি থেকে ইস্তফা দেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। ২০২৪ সালের ২০ নভেম্বর ডিএমপির ৩৮তম পুলিশ কমিশনার হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  ডিএমপি  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close