শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
সিরাজগঞ্জে গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৩:০৭ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জে গলায় ফাঁস দিয়ে হাসমত ফকির (৪০) নামের এক যুবক আত্মহত্যা করেছেন। তিনি শাহজাদপুর উপজেলার নরিনা ইউনিয়নের নরিনা মধ্যপাড়া গ্রামের মৃত সফিজ ফকিরের ছেলে।

মৃত হাসমত ফকিরের পরিবারে স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আজ সকালে নরিনা ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্সের কম্পাউন্ডের মধ্যে একটি আমগাছের সঙ্গে গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া অবস্থায় হাসমত ফকিরের মরদেহ দেখতে পান স্থানীয়রা।

পরে বিষয়টি জানাজানি হলে এলাকাবাসী ও স্বজনরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।

পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে। পুলিশ সুপার জানান, প্রাথমিক সুরতহালের জন্য মরদেহ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  সিরাজগঞ্জ   যুবক   ঝুলন্ত   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close