মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
বড়লেখা সীমান্ত দিয়ে পালানোর সময় উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক, মৌলভীবাজার
প্রকাশ: শুক্রবার, ১৫ মে, ২০২৬, ৬:৪২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দুর্গম সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন মাকতাবাহ আল হিম্মাহ আদদাওয়াতুল ইসলামিয়াহর এক সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

বৃহস্পতিবার (১৪ মে) দুপুর আড়াইটার দিকে ভারত সীমান্তবর্তী বোবারথল ষাইটঘরি এলাকার একটি টিলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। 

মো. রাহেদ হোসেন মাহেদ (২৩) বাংলাদেশ সেনাবাহিনীর একজন চাকরিচ্যুত সদস্য। তিনি সিলেটের বিশ্বনাথ উপজেলার দশঘর গ্রামের নূর মিয়ার ছেলে। 

পুলিশ জানায়, জাতীয় সংসদসহ দেশের গুরুত্বপূর্ণ স্থাপনা ও নিরাপত্তা বাহিনীর ওপর সম্ভাব্য উগ্রবাদী হামলার পরিকল্পনা সংক্রান্ত বিষয়ে গত ২৩ এপ্রিল পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক গোয়েন্দা সতর্কতা জারি করা হয়। রেড অ্যালার্ট জারির পর থেকেই মাহেদ আত্মগোপনে ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, তিনি বড়লেখা উপজেলার বোবারথল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন। খবর পেয়ে মৌলভীবাজারের পুলিশ সুপার (এসপি) মো. রিয়াজুল ইসলামের নির্দেশনায় বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান খানের নেতৃত্বে পুলিশের একটি দল ওই এলাকায় বিশেষ অভিযান শুরু করে। প্রায় ১২ ঘণ্টাব্যাপী শ্বাসরুদ্ধকর অভিযানের একপর্যায়ে দুপুরের দিকে একটি টিলা থেকে তাকে আটক করতে সক্ষম হয় পুলিশ। 

মনিরুজ্জামান খান বলেন, ‘প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাহেদ উগ্রবাদী সংগঠনের সঙ্গে তার সম্পৃক্ততার কথা স্বীকার করেছেন এবং বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন। শাহবাগ থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে রাতেই সিটিটিসি ইউনিটের কাছে হস্তান্তরকরা হয়েছে। উগ্রবাদী এই চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত ও অভিযান অব্যাহত রয়েছে।’ 

মো. রিয়াজুল ইসলাম বলেন, ‘গ্রেপ্তারের পর যাচাই-বাছাই শেষে গ্রেপ্তার ব্যক্তিকে রাহেদ হোসেন মাহেদ হিসেবে শনাক্ত করা হয়েছে। তিনি শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলার আসামি। কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট সেই মামলার তদন্ত করছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তি জঙ্গি সংগঠনের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে।’

তিনি আরও বলেন, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য রাহেদ হোসেন মাহেদকে বৃহস্পতিবার রাতেই সিটিটিসির কাছে হস্তান্তর করা হয়েছে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  বড়লেখা সীমান্ত   পালানোর সময়   উগ্রবাদী সংগঠনের সদস্য গ্রেপ্তার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close