শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
জাতীয়
জাতিগত বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার করতে না পারে: তথ্যমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১০:২৫ এএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, দেশের জাতিগত বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।

শুক্রবার (১৫ মে) রাজধানীর বেইলি রোডে নৃ-গোষ্ঠীদের এক পুনর্মিলনী অনুষ্ঠানে অংশ নিয়ে এ আহ্বান জানান তিনি।

জাতিগত ও সাংস্কৃতিক বৈচিত্র্যকে সম্পদে রূপান্তরের আশা প্রকাশ করে তথ্যমন্ত্রী বলেন, “বৈচিত্র্যকে যারা বিভাজনের ক্ষেত্রে নিয়ে যেতে চায় তারা দেশদ্রোহী। দেশের জাতিগত বৈচিত্র্যকে কেউ যেন বিভাজনের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে।’’

এ সময় নৃতাত্ত্বিক গোষ্ঠীকে মূল ধারায় নিয়ে আসতে তাদের জন্য কোটা চালু থাকলে সেটি মেধার সঙ্গে কোনো সংঘাত সৃষ্টি করবে না বলেও মন্তব্য করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  জাতিগত বৈচিত্র্য   তথ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close