মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীকে বরণে বরুড়ায় প্রস্তুত সভামঞ্চ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ১২:৩৯ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান দীর্ঘ ২৪ বছর পর কুমিল্লার বরুড়ায় যাচ্ছেন। দীর্ঘ সময় পর প্রিয় নেতাকে বরণ করে নিতে প্রস্তুত বরুড়ার হাজারো মানুষ।

শনিবার (১৬ মে) বেলা ১১টায় বরুড়া উপজেলার লক্ষীপুর খেলার মাঠে পথসভায় অংশ নেওয়ার কথা রয়েছে তারেক রহমানের। সেখানে তিনি উপস্থিত জনতার সামনে বক্তব্য দেবেন।

তারেক রহমানকে কাছ থেকে দেখতে এবং তার বক্তব্য শুনতে হাজার হাজার নেতাকর্মী ইতোমধ্যেই পথসভার মাঠে উপস্থিত হয়েছেন। বরুড়া ছাড়াও আশপাশের এলাকা থেকে দলে দলে স্লোগান নিয়ে আসতে দেখা গেছে জনতাকে।

প্রধানমন্ত্রীর এই পথসভাকে কেন্দ্র করে ব্যাপক প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমানের স্লোগান ‘সবার আগে বাংলাদেশ’ সম্বলিত ব্যানারে সুসজ্জিত করা হয়েছে সভামঞ্চ।

গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী, কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য জাকারিয়া তাহের সুমন এই পথসভার সভাপতিত্ব করছেন। সভায় বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আমিন উর রশিদ ইয়াছিনসহ অন্যান্যরা উপস্থিত হওয়ার কথা রয়েছে।

কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ গণমাধ্যমকে বলেন, ‘প্রধানমন্ত্রীর বরুড়া আগমন উপলক্ষে দলের পক্ষ থেকে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। আপনারা দেখছেন ইতোমধ্যেই হাজারো নেতাকর্মী ও সমর্থকরা সভায় উপস্থিত হয়েছেন। জনগণের এ স্রোত আরও বাড়বে।’

কুমিল্লা জেলা প্রশাসক মু. রেজা হাসান বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর এ সফরকে সফল করতে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন স্তরের নিরাপত্তা জোরদার করা হয়েছে। নিরাপত্তার চাদরে ঢেকে দেওয়া হয়েছে গোটা এলাকা।’

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রী   বরণ   বরুড়া   প্রস্তুত সভামঞ্চ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close