সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
জাতীয়
পুলিশ আর সেই ১৭ বছরের ইতিহাসে ফিরে যাবে না: ক্রীড়া প্রতিমন্ত্রী
জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ২:১১ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ২:১৩ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, পুলিশ আর সেই ১৭ বছরের কলঙ্কিত ইতিহাসে ফিরে যাবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এককভাবে শুধু পুলিশের কাজ নয়, এতে সাধারণ মানুষকেও সহযোগিতা করতে হবে।

শনিবার (১৬ মে) দুপুরে রাজধানীর পল্লবীতে আয়োজিত এক ‘ওপেন হাউজ ডে’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৭ বছর পুলিশ বাহিনীকে রাজনৈতিকভাবে ব্যবহার করে এই বাহিনীর বদনাম করা হয়েছে। বর্তমান সরকার পুলিশকে পূর্ণ স্বাধীনতা দিয়ে জনগণের বন্ধু হওয়ার সুযোগ করে দিয়েছে। এই সুযোগ কাজে লাগাতে জনগণের সহযোগিতা ও আন্তরিকতা প্রয়োজন।’

আমিনুল হক বলেন, ‘সরকার গঠনের পর মাত্র তিন মাস সময় পার হয়েছে। খুব দ্রুত সবকিছু পরিবর্তন হয়ে যাবে- এমনটা ভাবা ঠিক নয়। সব ঠিক করতে সময় লাগবে। ১৭ বছরের জঞ্জাল একদিনেই শেষ করা সম্ভব নয়।’

এ সময় ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার এস এন নজরুল ইসলাম বলেন, ‘সরকার মাদক ও চাঁদাবাজ নিধনে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করেছে। অপরাধ দমনে আমাদের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। মাদক ও চাঁদাবাজির বিষয়ে সরকার কোনো ধরনের আপস করবে না।’

তিনি বলেন, ‘কুরবানির পশুর হাটগুলোকে ঘিরে ইতোমধ্যে নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। হাটে জাল টাকার বিস্তার রোধ, ছিনতাই ও চাঁদাবাজি বন্ধে পুলিশ অত্যন্ত তৎপর রয়েছে। এ ছাড়াও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সব ধরনের পদক্ষেপ নেয়া হচ্ছে।’

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  পুলিশ   ক্রীড়া প্রতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close