রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
কুমিল্লা বিভাগ বাস্তবায়নের আশ্বাস প্রধানমন্ত্রীর
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৩:১০ পিএম
সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, তাহলে তা বাস্তবায়ন করা হবে।

শনিবার (১৬ মে) দুপুরে কুমিল্লার বরুড়া উপজেলার লক্ষীপুর এলাকায় আয়োজিত এক পথসভায় তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা ক্ষমতায় আসার পর ধাপে ধাপে সব প্রতিশ্রুতি বাস্তবায়নের দিকে এগিয়ে যাচ্ছি। কুমিল্লা বিভাগ যদি জনগণের দাবি হয়ে থাকে, ইনশাল্লাহ তা বাস্তবায়ন হবে।’

তিনি বলেন, ‘বিএনপি জনগণের দল এবং দলটি সবসময় জনগণের কল্যাণে কাজ করে। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতিগুলো বাস্তবায়নে সরকার কাজ করছে।’

তারেক রহমান বলেন, ‘আমরা নির্বাচনের আগে কৃষকদের উন্নয়নের কথা বলেছিলাম। সরকার গঠনের ১০ দিনের মধ্যে ১২ লাখ কৃষকের কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এতে লাখো কৃষক ঋণমুক্ত হয়েছেন।’

বাংলাদেশকে কৃষিনির্ভর দেশ উল্লেখ করে তিনি বলেন, ‘কুমিল্লা থেকে বিপুল পরিমাণ কৃষিপণ্য দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করা হয়। এ কারণে কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে।’

তিনি বলেন, ‘আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষামন্ত্রীর সঙ্গে কথা বলব। যত দ্রুত সম্ভব কুমিল্লায় একটি কৃষি বিশ্ববিদ্যালয় স্থাপনের চেষ্টা করব।’

বিগত সরকারের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, ‘গত ১৭ বছরে মানুষের ওপর নির্যাতন, গুম ও খুন চালানো হয়েছে এবং দেশের অর্থ বিদেশে পাচার করা হয়েছে। এর প্রভাব এখনো অর্থনীতির ওপর রয়েছে।’

তিনি সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়ে বলেন, ‘জনগণের প্রত্যাশা পূরণে সরকার কাজ করে যাচ্ছে।’

পথসভায় সভাপতিত্ব করেন গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন। এতে আরও বক্তব্য দেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াসিনসহ স্থানীয় বিএনপি নেতারা।

কেকে/এলএ



আরও সংবাদ   বিষয়:  কুমিল্লা   বিভাগ   প্রধানমন্ত্রীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close