মঙ্গলবার, ২৩ জুন ২০২৬,
৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬
শিরোনাম: হামে প্রাণ গেল আরও তিন শিশুর, মোট মৃত্যু ৬৮৬      একযোগে ১৭ ডেপুটি-সহকারী অ্যাটর্নি জেনারেলের পদত্যাগ      বিকল লঞ্চ থেকে ৯৯৯-এ ফোন, ৮০ যাত্রী উদ্ধার      সেপ্টেম্বর থেকে স্থানীয় সরকার নির্বাচন শুরু হতে পারে: ডা. জাহেদ      সালমান শাহর লাশ উত্তোলনের আদেশ বাতিল      সুশাসন ও সংস্কার ছাড়া বাজেট বাস্তবায়ন কঠিন      দেশজুড়ে কঠোর সতর্কতা      
দেশজুড়ে
প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানাতে ধর্মমন্ত্রী কায়কোবাদের নেতৃত্বে মহাসড়কে জনতার ঢল
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৫:৪১ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চাঁদপুরে খাল পুনঃখনন কার্যক্রম উদ্বোধন, নিম্ন আয়ের মানুষের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ ও স্থানীয় উন্নয়ন প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা এবং চাঁদপুর বিএনপি আয়োজিত সমাবেশসহ বেশ কয়েকটি কর্মসূচি নিয়ে চাঁদপুর যাত্রা পথে বিএনপি চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানকে মহাসড়কজুড়ে ফুলেল শুভেচছা ও অভিনন্দন জানিয়েছেন দলটির নেতা কর্মীরা।

শনিবার (১৬ মে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার ইলিয়টগঞ্জ অংশে মুরাদনগরের সাংসদ ও ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে হিন্দু মুসলিম আলেম ওলামা ও কৃষক এবং সাধারণ জনতার ঢল নামে।

মোফাজ্জল হোসাইন কায়কোবাদ সকাল থেকেই নেতাকর্মীদের নিয়ে মহাসড়কে প্রধানমন্ত্রীকে বরণ করতে অবস্থান নেন। এ সময় ইমাম মোয়াজ্জিনদের বেতন বোনাস দেওয়ায় ব্যানার ও ফেস্টুন হাতে মুরাদনগরের আলেম ওলামা ইমাম মোয়াজ্জিনরা প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানান।

‘স্বাধীনতার ঘোষক বীর উত্তম শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সুযোগ্য সন্তান তারেক রহমান প্রধানমন্ত্রী হওয়ায় গর্বিত মুক্তিযুদ্ধাগন’ শিরোনামে ব্যানার হাতে অভ্যর্থনা জানান মুরাদনগর উপজেলার বীর মুক্তিযোদ্বারা।

হিন্দু ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত ও পুরোহিতদের বোনাস দেওয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা শিরোনামে ব্যানার হাতে তারেক রহমানকে উলু ধব্বনি দিয়ে অভ্যর্থনা জানান হিন্দু ধর্মাবলম্বীরা।

নির্বাচনি ইশতেহার অনুযায়ী ফ্যামিলি কার্ড বাস্তবায়নে প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে ফুল হাতে হাজার হাজার নারী মহাসড়কে দাড়িয়ে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান।

ধানের শীষ হাতে মাথাল মাথায় কাঁধে লাঙ্গল নিয়ে শত শত কৃষক প্রধানমন্ত্রীকে কৃষি কার্ডের জন্য কৃতজ্ঞতা জানিয়ে ফুলেল শুভেচ্ছা জানান।

মোফাজ্জল হোসাইন কায়কোবাদের ব্যতিক্রমী এসব আয়োজন নজর কেড়েছে জনতার। কুমিল্লা জেলা জুড়ে প্রশংসায় ভাসছেন ধর্মমন্ত্রী।

ইলিয়টগঞ্জে অবস্থানরত বিএনপি নেতা কর্মী ও জনতার অভ্যর্থনা ও ফুলেল শুভেচ্ছায় সিক্ত তারেক রহমান বাস থামিয়ে মোফাজ্জল হোসাইন কায়কোবাদের সাথে মুসাফাহ ও নেতাকর্মীদের সাথে সালাম বিনিময় করেন।

মোফাজ্জল হোসাইন কায়কোবাদের নেতৃত্বে জনতার ঢলে উপস্থিত ছিলেন কুমিল্লা উত্তর জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য কাজী শাহ আরেফীন ও গোলাম মহিউদ্দিন মোল্লা, উপজেলা বিএনপির আহ্বায়ক মহিউদ্দিন অঞ্জন, যুগ্ম আহ্বায়ক কামাল উদ্দিন ভূঁইয়া, আব্দুল আজিজ মোল্লা, নজরুল ইসলাম, ফারুক সরকার মজিব, ইদ্রিস, শাহ আলম সরকার ও সদস্য সচিব মোল্লা মজিবুল হক, আহ্বায়ক কমিটির সদস্য সোহেল আহমেদ বাবু, উপজেলা মহিলা দলের সভাপতি কাজী তাহমিনা আক্তার মিনা, সহ-সভাপতি তাছলিমা আক্তার, সাধারণ সম্পাদক ছিনু বেগম।

আরও উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের আহ্বায়ক সোহেল সামাদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা ও সদস্য সচিব সৈয়দ হাসান আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক নাছির উদ্দীন আহমেদ, সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফারুক আহমেদ বাদশা, ছাত্রদলের আহ্বায়ক খায়রুল আহসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাজিমুদ্দিন ও সদস্য সচিব সুমন মাস্টার, বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ও হারুনুর রশিদ, আব্দুল মতিন, নবীয়াবাদ কামিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বদিউল আলম, মাওলানা হাফেজ আমিনুল ইসলাম, মুফতি সাদেকুর রহমান, মাওলানা আব্দুর রহমান, মাওলানা ইকবাল হোসাইন, মুরাদনগর উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের সভাপতি দুলাল দেবনাথ, সহ-সভাপতি দয়াল পাল ও সাধারণ সম্পাদক দয়ানন্দ ঠাকুর। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা   ধর্মমন্ত্রী কায়কোবাদের নেতৃত্বে   মহাসড়কে জনতার ঢল   
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: kholakagojnews@gmail.com, kholakagojadvt@gmail.com

© 2025 Kholakagoj
🔝
close