শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আলেম সমাজকে অঘটনের দায়ে কাঠগড়ায় দাঁড় করানো হয় : শফিকুর রহমান      ● কড়া নিরাপত্তায় রূপপুরে পৌছেছে ইউরেনিয়ামবাহী লরি      ● বে অব বেঙ্গল কনভারসেশন ২০২৬-এর উদ্বোধনে প্রধানমন্ত্রী      ● শ্রীলঙ্কার কাছে হেরে পদকশূন্য বাংলাদেশ      ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      
দেশজুড়ে
রামুতে বনের জায়গায় নির্মিত পাকা স্থাপনা উচ্ছেদ
নিজস্ব প্রতিবেদক, কক্সবাজার
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:১৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কক্সবাজারের রামু উপজেলার রাজারকুল রেঞ্জের অধীনস্থ রাজারকুল বিটের পূর্ব রাজারকুল এলাকায় উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। 

শনিবার (১৬ মে) সকালে এ অভিযান চালানো হয়।

অভিযানে বনের সংরক্ষিত জায়গা দখল করে অবৈধভাবে গড়ে তোলা একটি পাকা বাড়ি সম্পূর্ণ গুড়িয়ে দিয়েছে বন বিভাগ। 

অভিযানে রামু থানা পুলিশ সার্বিক সহায়তা করে।

​বন বিভাগ জানিয়েছে, বনের জায়গা জবরদখল করে অবৈধ স্থাপনা নির্মাণের দায়ে অভিযুক্ত আসামির মফিজুর রহমানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছিল। আদালতের সুনির্দিষ্ট আদেশের পর এ উচ্ছেদ অভিযান চালানো হয়।

​কক্সবাজার দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘সরকারি বনভূমি রক্ষা ও বনের পরিবেশ সুরক্ষায় এ ধরনের অভিযান নিয়মিত চালানো হচ্ছে। আদালতের নির্দেশনানুযায়ী রামু থানা পুলিশের একটি চৌকস দলের সহায়তায় উচ্ছেদ প্রক্রিয়াটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।’

বনের জায়গা দখলমুক্ত করতে ও পরিবেশের ভারসাম্য বজায় রাখতে ভবিষ্যতে এ ধরনের কঠোর আইনি পদক্ষেপ অব্যাহত থাকবে বলে বন বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  রামু   বনের জায়গা   পাকা স্থাপনা উচ্ছেদ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close