রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সাংবিধানিক নিয়মেই হবে স্থানীয় সরকার নির্বাচন : স্থানীয় সরকারমন্ত্রী      বঙ্গভবনে উঠেছেন নতুন রাষ্ট্রপতি      নৌ ও বিমানবাহিনী নির্বাচনি পর্ষদ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী      তরুণদের প্রশিক্ষণ দিতে ৬৮৩ কোটি টাকার নতুন প্রকল্প সরকারের      প্রতিবেশী দেশগুলোকে ইরানের হুঁশিয়ারি      সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      
দেশজুড়ে
শেরপুরে পুকুর সংস্কারের নামে মাটি ও বালু বিক্রি, ঝুঁকিতে বসতবাড়ি-জনমনে ক্ষোভ
শেরপুর (বগুড়া) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৬:২৭ পিএম

বগুড়ার শেরপুর উপজেলায় পুকুর সংস্কারের নামে গভীর গর্ত করে অবৈধভাবে মাটি ও বালু বিক্রির অভিযোগ উঠেছে। এতে পুকুর সংলগ্ন ঘরবাড়ি ধসে পড়ার আশঙ্কা তৈরি হয়েছে। পাশাপাশি ভারী যানবাহনে মাটি পরিবহনের ফলে গ্রামীণ রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।

শনিবার (১৬ নভেম্বর) দুপুরে উপজেলার খানপুর ইউনিয়নের খানপুর মধ্যপাড়া গ্রামে সরেজমিনে দেখা যায়, গ্রামের মৃত রহিছ উদ্দিনের ছেলে রঞ্জুল সরকার তার পুকুর থেকে ভেকু দিয়ে গভীর করে মাটি ও বালু উত্তোলন করছেন। উত্তোলিত এই মাটি ও বালু ড্রাম ট্রাক ও ট্রলিযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।

স্থানীয় হায়দার আলী, ওমর আলী ও ছোহরাব আলীসহ অনেকেই অভিযোগ করে বলেন, পুকুরটি যেভাবে গভীর করে খনন করা হচ্ছে, তাতে আমাদের ঘরবাড়ি যেকোনো মুহূর্তে ধসে পড়ার উপক্রম হয়েছে। চারপাশে ঘনবসতি থাকা সত্ত্বেও কোনো নিয়মনীতির তোয়াক্কা না করে এই খনন কাজ চলছে। যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছি আমরা।

ভুক্তভোগীরা জানান, দিনরাত মাটিবাহী ট্রাক চলাচলের কারণে গ্রামের কাঁচা-পাকা রাস্তাগুলো ভেঙে চলাচলের অনুপযোগী হয়ে পড়ছে। ধুলোবালিতে অতিষ্ঠ হয়ে উঠেছেন পথচারী ও এলাকাবাসী। বারবার নিষেধ করা সত্ত্বেও প্রভাবশালী ওই ব্যক্তি খনন কাজ অব্যাহত রেখেছেন।

এ বিষয়ে শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইদুজ্জামান হিমু বলেন, ‘পুকুর খনন বা বালু উত্তোলনের মাধ্যমে জনবসতি ও রাস্তাঘাটের ক্ষতি করার কোনো সুযোগ নেই। অবৈধভাবে পুকুর খনন ও মাটি বিক্রয়কারীদের বিরুদ্ধে দ্রুত তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আরও সংবাদ   বিষয়:  শেরপুর   পুকুর সংস্কার   মাটি   বালু বিক্রি   ঝুঁকিতে বসতবাড়ি   জনমনে ক্ষোভ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close