শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● বাংলাদেশকে ৯ গোল দিয়ে আসিয়ান কাপের ফাইনালে ইন্দোনেশিয়া      ● স্বৈরাচার-গুপ্ত দল আবার এক হয়েছে : প্রধানমন্ত্রী      ● যাত্রা শুরু করল বিশেষায়িত ‘সাইবার পুলিশ ইউনিট’      ● ডেঙ্গুতে আরও চারজনের মৃত্যু, হাসপাতালে নতুন ভর্তি ১৯৭৮      ● হামে আরও দুই শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১২১৪      ● সংরক্ষিত আসন-২৩ শূন্য ঘোষণা      ● অরাজকতা সৃষ্টির পাঁয়তারায় কিছু দল : প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
আদিতমারী-কালিগঞ্জ আসনের সাংসদ বাবুলকে সংবর্ধনা
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৪৬ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৭:৪৯ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট জেলার আদিতমারী-কালিগঞ্জ আসনের সাংসদ রোকন উদ্দিন বাবুলকে সংবর্ধনা দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) কালিগঞ্জ উপজেলার সামছুদ্দিন কমর উদ্দিন ডিগ্রী কলেজ পরিবারের আয়োজনে এ সংবর্ধনা দেওয়া হয়।

সামছুদ্দিন কমর উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ছালেহ আহমেদ সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি রোকন উদ্দিন বাবুল। 

কলেজের মিলনায়তনে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার শামীমা আকতার ও কলেজের প্রতিষ্ঠাতা মফিজ উদ্দিন। 

কলেজের সহকারী অধ্যাপক শাহজাহান আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মোস্তফা হাছান, সহকারী অধ্যাপক আ. সামাদ, সহকারী অধ্যাপক মিজানুর মিলন, প্রভাষক কেয়া আকতার, প্রভাষক হাফিজ উদ্দিন, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আ. লতিফ, সাবেক ছাত্র নেতা আনোয়ার ফারুক বিপুল, এইচএসসি পরিক্ষার্থী ইমরান লিখু।

কলেজের পক্ষ থেকে প্রধান অতিথিকে রজনীগন্ধা ফুলের সংবর্ধনা ও ক্রেস্ট দেওয়া হয়।

অনুষ্ঠানে রোকন উদ্দিন বাবুল বলেন, ‘শিক্ষকরা আজ দেশে মহান পেশায় আছেন। তারা যদি সঠিকভাবে দায়িত্ব পালন করেন তাহলে শিক্ষাক্ষেত্রে আরও উন্নত হবে এবং বহিবিশ্বে দেশের মর্যাদা বাড়বে ‘

‘বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগের আমলে বৈষম্যর কারণে এই কলেজের উন্নয়ন থেকে আমরা বঞ্চিত ছিলাম। এখন আর সেটা থাকবে না। বৈষম্য দূর করে কলেজের যাবতীয় অবকাঠামো ও এলাকার উন্নয়নের স্বার্থে দলমত নির্বিশেষে সবাইকে সাথে নিয়ে কাজ করব।’

তিনি আরও বলেন, ‘পাশাপাশি মাদক জুয়া, ক্যাসিয়েনো নির্মূলে শিক্ষক-ছাত্র-ছাত্রীদের কাজ করতে হবে। আমি ইতোমধ্যে মাদক নিয়ে আমার নির্বাচনি দুই উপজেলার প্রশাসনের সাথে মত বিনিময় করেছি। তাতে একটা সুফল পাচ্ছি।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  আদিতমারী কালিগঞ্জম সাংসদ বাবুল   সংবর্ধনা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close