সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
ফ্যামিলি কার্ডের টাকায় নারীর ক্ষমতায়ন তৈরি হবে : তথ্যমন্ত্রী
গৌরনদী (বরিশাল) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৭:৫০ পিএম
ছবি : খোলা কাগজ

ছবি : খোলা কাগজ

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ফ্যামিলি কার্ডের দুই হাজার পাঁচশ টাকা প্রত্যেকটি পরিবারের নারী সদস্যদের মধ্যে একটা ক্ষমতায়ন তৈরি হবে। 

শনিবার (১৬ মে) বিকালে বরিশালের উপজেলা অডিটোরিয়ামে ফ্যামিলি কার্ড বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালে বক্তব্য প্রদানকালে তিনি এ কথা বলেন।

তথ্যমন্ত্রী বলেন, “জাতীয় নির্বাচনে বরিশাল-১ আসনের আমার নির্বাচনি এলাকার ভোটারদের দ্বারে দ্বারে গিয়ে যে প্রতিশ্রুতি দিয়েছিলাম। তারমধ্যে গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি ছিলো আমরা প্রতিটি পরিবারে ফ্যামিলি কার্ড দিব। আমাদের এই কথা সেদিন আমাদের প্রতিদ্বন্দ্বী অনেক রাজনৈতিক দল ব্যঙ্গ-বিদ্রুপ করেছিল। তাদের ব্যঙ্গ-বিদ্রুপ সহ্য করেই জাতীয় নির্বাচনে আমাদের প্রতিশ্রুতিগুলো আপনাদের দিতে হয়েছিল।”

তিনি বলেন, “আমাদের অতীত প্রতিশ্রুতি ইতোমধ্যে পাইলট প্রকল্প আকারে বাস্তবায়ন শুরু করেছি। বিভিন্ন ধর্মের ধর্মীয় নেতাদের সম্মানি ভাতার আওতায় আনতে তাদেরকে কার্ড দেব। আমরা সেভাবে প্রক্রিয়া শুরু করেছি। আমাদের প্রধানমন্ত্রী বিগত নির্বাচনে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই সকল প্রতিশ্রুতি বাস্তবায়ন করার যে চিত্র—তার প্রতিফলন হচ্ছে এই কার্ড বন্টন।”

গৌরনদী উপজেলাকে এ প্রকল্পের অন্তর্ভূক্ত করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে তথ্যমন্ত্রী আরও বলেন, “এ পর্যন্ত সারাদেশে প্রায় ৩৭ হাজার সুবিধাভোগী এ প্রকল্পের আওতায় এসেছে। তারমধ্যে গৌরনদী উপজেলার সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ড রয়েছে। পর্যায়ক্রমে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলার ১২ ইউনিয়ন এবং গৌরনদী পৌরসভার ৯টি ওয়ার্ডে এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে।”

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে কার্ড বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক খায়রুল আলম সুমনের সভাপতিত্বে অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইব্রাহীম এবং সমাজসেবা কর্মকর্তা সুশান্ত বালা।

এসময় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার খলিল আহমেদ, বিভাগীয় সমাজসেবা কার্যালয়ের পরিচালক শাহ মো. রফিকুল ইসলাম, গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আবু ছালেহ মো. আনছার উদ্দিন, মডেল থানার ওসি তারিক হাসান রাসেল, জেলা উত্তর বিএনপির সদস্য সচিব মিজানুর রহমান খান মুকুল, উপজেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ সরোয়ার আলম বিপ্লব, সাবেক আহ্বায়ক আবুল হোসেন মিয়া, সদস্য সচিব জহির সাজ্জাদ হান্নান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক বদিউজ্জামান মিন্টু, পৌর বিএনপির আহ্বায়য়ক জাকির হোসেন শরীফ, সদস্য সচির সফিকুর রহমান স্বপন, গৌরনদী প্রেসক্লাবের সভাপতি জহুরুল ইসলাম জহির। 

শেষে সরিকল ইউনিয়নের ৫নং ওয়ার্ডের ৬১৩টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ করা হয়।

কেকে/এজে


আরও সংবাদ   বিষয়:  ফ্যামিলি কার্ড   নারীর ক্ষমতায়ন   তথ্যমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close