শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      
দেশজুড়ে
গলাচিপায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:১৬ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

‘ব্যক্তি নয় পরিবারেই উন্নয়নের মূল একক’- স্লোগানে পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ শুরু হয়েছে।

শনিবার (১৬ মে) সন্ধ্যায় গলাচিপা উপজেলা প্রশাসন ও সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে উপকূলীয় চরবিশ্বাস ইউনিয়নের বুধবারিয়া বাজারে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।

পটুয়াখালীর জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরীর সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. নরুল হক নুর। 

চরবিশ্বাস ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের ৮০৮ জন নারীর মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন নুরুল হক নুর।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা পুলিশ সুপার মো. ইউসুফ, পটুয়াখালী জেলা সমাজসেবা কার্যালয়ের উপরিচালক এসএম শাহাজাদা, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার আবুজর মো. ইজাজুল হক, প্রতিমন্ত্রীর পিতা মো. ইদ্রিস হাওলাদার, গলাচিপা থানার অফিসার্স ইনচার্জ (তদন্ত) মো. জিলোন সিকদার, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মেজবাহ উদ্দিন, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা, বাংলাদেশ জামায়াতে ইসলামী গলাচিপা শাখার আমীর মো. জাকির হোসেন, গণঅধিকার পরিষদের গলাচিপা উপজেলা শাখার সভাপতি মো. হাফিজুর রহমান, পটুয়াখালী জেলা যুবঅধিকার পরিষদের সহসভাপতি মো. মহিবুল্লাহ্ এনিম, হোসেন, ছাত্রঅধিকার পরিষদের সহসভাপতি মো. আবু নাঈম, ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান মো. বাবুল মুন্সি, গণঅধিকার পরিষদের চরবিশ্বাস ইউনিয়নের সভাপতি মো. ইলিয়াস মৃধা। 

অনুষ্ঠান সঞ্চালনা করেন গলাচিপা উপজেলা সমাজ সেবা অফিসার মো. অলিউল ইসলাম।

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  গলাচিপা   ফ্যামিলি কার্ড বিতরণ  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close