রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      ভোজ্যতেলের দাম বাড়াতে সরকারকে চাপ ব্যবসায়ীদের      
জাতীয়
অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব : সংস্কৃতিমন্ত্রী
শালিখা (মাগুরা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৮:৩৯ পিএম আপডেট: ১৬.০৫.২০২৬ ৮:৪৩ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

বড় বড় কথা না বলে কাজ করতে হবে উল্লেখ করে সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী বলেছেন, ‘আমাদের সরকার কথায় নয় কাজে বিশ্বাসী। মনে রাখবেন, গত ১৭ বছরের সময়টা একটা বন্ধা যুগ ছিল, একটি অন্ধকার যুগ ছিল। যে যত চুরি বেশি চুরি করতে পারত তাকে ততবেশি পুরস্কৃত করা হত। যা একটি দেশের জন্য কখনোই শুভ নয়। একটা দেশের শিক্ষাকে ধ্বংস করা গেলে দেশটাকেই ধ্বংসের দিকে নিয়ে যাওয়া হয়।’

শনিবার (১৬ মে) বিকালে মাগুরা জেলার শালিখা উপজেলা কৃষি বিভাগের আয়োজনে ‘শ্রম কম ভাই লাভ বেশি, প্রযুক্তিতেই বাঁচবে কৃষি’-এই প্রতিপাদ্যে তিন দিন ব্যাপী কৃষি প্রযুক্তি প্রদর্শন মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

শালিকা উপজেলা পরিষদ চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে অনুষ্ঠানে নিতাই রায় আরও বলেন, ‘একটি দেশের কৃষিতে গভীর মনোযোগ দিলে দেশের অনেক উন্নতি সাধন করা সম্ভব। কারণ, অন্য দেশের ১০-১২ শতাংশ জমিতে কৃষি কাজ হলেও আমাদের দেশের ৮০ শতাংশ জমিতে কৃষি কাজ হয়। আর এ জন্য প্রয়োজন নদী বাঁচানো। কারণ নদী ও মানুষের জীবম একই সূত্রে গাঁথা।’

‘আমি চাই, আমাদের সন্তানরা পাঠ্যভ্যাস গড়ে তুলুক। এ জন্য আমি সংশ্লিষ্টদের বলব, শালিখাতে প্রয়োজন সংখ্যক পঠাগার তৈরি করতে হবে; যেখানে জ্ঞানের চর্চা হবে।পড়াশোনার পাশাপাশি মানুষ সংস্কৃতির চর্চাও করবে।’

তিনি বলেন, ‘জোয়ার-ভাটার সময় দেখবেন অনেকের গা-হাত-পা ব্যথা করে। তাতেই বুঝা যায়, নদী মানুষের জীবনেরই একটি অংশ।  আমরা একটা সময় বাউল গান, কবিগান, লালন শাহের গান, হাছন রাজার গান শুনতাম; যা ম্লান হতে চলেছে। তাই আমরা চাই, পুরাতন গানগুলি ফিরিয়ে আনতে।’

আমাদের সরকার গ্রাম নিয়ে কাজ শুরু করেছে। আমরা গ্রামকে আরো বেশি সম্মৃদ্ধ করতে চাই। একটি কথা স্পষ্ট জানিয়ে দিতে চাই, আমরা ঘুষ, দুর্নীতি ও চাঁদাবাজি বিরুদ্ধে কঠোর অবস্থানে রয়েছি। জীবনের শেষ রক্ত বিন্দু দিয়েও অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

শালিখা উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হাসান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংস্কৃতিমন্ত্রীর একান্ত সচিব আল মারুফ, উপজেলা কৃষি কর্মকর্তা আবুল হাসনাত, শালিখা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাব্বির হাসান, শালিখা উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মুন্সী মনিরুজ্জামান চকলেট, শালিখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান, উপজেলা সমাজসেবা কর্মকর্তা নাসিমা খাতুন। 

উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মৃনাল কাম্তি দাশের সঞ্চালনায় অনুষ্ঠানে শালিখা উপজেলার ১০ প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ করা হয়। 

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  অন্যায়ের বিরুদ্ধে লড়াই   সংস্কৃতিমন্ত্রী  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close