রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
দেশজুড়ে
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় নাঙ্গলকোটের যুবক নিহত
নাঙ্গলকোট (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১৬ মে, ২০২৬, ৯:২৮ পিএম
নুর আলম

নুর আলম

সৌদি আরবে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলার যুবক নুর আলম (৪৫) নিহত হয়েছে। একই দুর্ঘটনায় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়াও নিহত হয়। 

শুক্রবার (১৫ মে) সৌদি আরবের জেদ্দায় এ দুর্ঘটনা ঘটে।

নুর আলম নাঙ্গলকোট উপজেলার বটতলী ইউনিয়নের বাসুদাই গ্রামের মরহুম খলিল সওদাগরের ছেলে। তার মাতা, স্ত্রী ও দুই ছেলে ও দুই মেয়ে রয়েছে।

পারিবারিক সূত্রে জানা যায়, নুর আলম সৌদি আরবের রিয়াদে ব্যবসায় করতেন। শুক্রবার মালামাল ক্রয়ের জন্য তিনি জেদ্দায় যান। মালামাল কিনে আবার রিয়াদে ফেরার পথে আফিফ নামক স্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় তিনি মারা যান। এ সময় তার সঙ্গী জেলার চৌদ্দগ্রামের ইদ্রিস মিয়াও মারা গেছে।

সৌদি আরবে অবস্থানরত প্রবাসী ও নিহত নুর আলমের ভাগিনা মনির হোসেন জানান, দুইটি গাড়ির সংঘর্ষে তার মামা নুর আলম ও তার সঙ্গী চৌদ্দগ্রাম উপজেলার ইদ্রিস মিয়া এবং একজন সৌদি নাগরিক মারা যায়। 

গাড়ির চালকের অবস্থাও আশঙ্কাজনক বলে তিনি জানান। 

প্রবাসী নুর আলমের মৃত্যুর সংবাদে তার পরিবারসহ এলাকার সর্বত্র চলছে শোকের মাতম। 

নিহতের স্ত্রী সুমি আক্তার দ্রুত তার স্বামীকে দেশে ফিরে আনার ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি অনুরোধ জানান। 

নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার মো. আবু রায়হান বলেন, ‘উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রবাসী পরিবারের জন্য প্রয়োজনীয় সব ধরনের সহযোগীতা দেওয়া হবে।’

কেকে/এমএ


আরও সংবাদ   বিষয়:  সৌদি আরব   সড়ক দুর্ঘটনা   নাঙ্গলকোটের যুবক নিহত  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close