শনিবার, ৩ অক্টোবর ২০২৬,
১৮ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ৩ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
লোহাগাড়ায় অসচ্ছল পরিবারের পাশে ‘প্রবাসী মানবিক ফাউন্ডেশন’
লোহাগাড়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১১:৩৫ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়ায় ৪৫টি অসচ্ছল পরিবারকে উপহার হিসেবে ঢেউটিন, সেলাই মেশিন, ভ্যানগাড়ি ও চিকিৎসা সহায়তার জন্য নগদ অর্থ দেওয়া হয়েছে।

শনিবার (১৬ মে) বিকালে উপজেলার পদুয়া ইউনিয়নের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে এসব উপহার সামগ্রী বিতরণ করে ‘লোহাগাড়া প্রবাসী মানবিক ফাউন্ডেশন’ নামে একটি সংগঠন।

অনুষ্ঠানে সমাজসেবায় অবদান রাখায় ৭ তরুণকে সম্মাননা প্রদান করা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক মো. ইসমাইলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংগঠনটির উপদেষ্টা গোলাম রসুল কমরী। উদ্বোধক ছিলেন সংগঠনটির উপদেষ্টা ফরিদুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও কর্মহীন মানুষের পাশে দাঁড়িয়ে তাদের আত্মনির্ভরশীল করে তোলাই এ উদ্যোগের মূল লক্ষ্য। শুধু আর্থিক সহায়তা নয়, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে মানুষের জীবনমান উন্নয়ন করাই তাদের উদ্দেশ্য।

বক্তারা আরও বলেন, দাননির্ভর সমাজব্যবস্থার পরিবর্তে কর্মসংস্থানভিত্তিক সমাজ গড়ে তুলতে হবে। এর মাধ্যমে মানুষের মর্যাদা, আত্মবিশ্বাস ও অর্থনৈতিক স্বনির্ভরতা নিশ্চিত করা সম্ভব।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   অসচ্ছল   পরিবার   প্রবাসী   মানবিক   ফাউন্ডেশন  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close