মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬,
৩০ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬
শিরোনাম: স্বরাষ্ট্রমন্ত্রীকে প্রধান করে সংবিধান সংশোধন কমিটি, বিরোধীদের ওয়াকআউট      তিস্তার পানি বিপদসীমার ওপরে, বন্যার শঙ্কা      ৯ জেলায় বন্যা পরিস্থিতি অবনতির শঙ্কা      সিলেট-সুনামগঞ্জে বন্যা পরিস্থিতির আরও অবনতির শঙ্কা      বন্যার কবলে সাত জেলা : নিহত ৫৪, ছয় লাখের বেশি মানুষ ক্ষতিগ্রস্ত      আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      
দেশজুড়ে
কাপাসিয়ায় নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠিত
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:০৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

গাজীপুরের কাপাসিয়া উপজেলার বারিষাব ইউনিয়নের নরসিংহপুর দক্ষিণ পাড়া ক্রিকেট ক্লাবের উদ্যোগে আয়োজিত নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্টের গ্র্যান্ড ফাইনাল উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১৭ মে) রাতে অনুষ্ঠিত এ আয়োজনকে ঘিরে স্থানীয় ক্রীড়াঙ্গনে সৃষ্টি হয় ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

নরসিংহপুর দক্ষিণ পাড়া খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় অংশ নিতে এবং খেলা উপভোগ করতে আশপাশের বিভিন্ন এলাকা থেকে শত শত দর্শক মাঠে ভিড় করেন। রাতভর দর্শকদের উচ্ছ্বাস, করতালি ও খেলোয়াড়দের দারুণ পারফরম্যান্সে পুরো মাঠ পরিণত হয় এক প্রাণবন্ত মিলনমেলায়। আলোকসজ্জা ও উৎসবের আমেজে পুরো আয়োজন পায় ভিন্ন মাত্রা।

টুর্নামেন্টের উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাদিকুল ইসলাম সাদেক। তিনি তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে এ ধরনের আয়োজনের প্রশংসা করেন।

ফাইনাল খেলাকে কেন্দ্র করে আয়োজিত পুরস্কার বিতরণ ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপাসিয়া উপজেলা যুবদলের সাবেক সদস্য সচিব ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী জুনায়েদ হোসেন লিয়ন। তিনি বলেন, “তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। এমন আয়োজন যুব সমাজকে সুস্থ বিনোদনের পাশাপাশি সামাজিক বন্ধন দৃঢ় করতে সহায়তা করে।”

অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন বারিষাব ইউনিয়ন যুবদলের সভাপতি মো. ইকবাল হোসেন। তিনি বলেন, “গ্রামীণ পর্যায়ে খেলাধুলার চর্চা বাড়াতে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণদের মেধা ও প্রতিভা বিকাশে এ ধরনের টুর্নামেন্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।”

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মনোহরদী সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শাহিদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিল্লাল হোসেন বুলবুলসহ স্থানীয় রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও ব্যবসায়ী ব্যক্তিবর্গ।

আয়োজক কমিটির সদস্যরা জানান, এলাকার তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা, পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যেই এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

খেলা শেষে বিজয়ী ও রানারআপ দলের খেলোয়াড়দের মাঝে ট্রফি, মেডেল ও পুরস্কার বিতরণ করা হয়। এসময় দর্শকদের উচ্ছ্বাস ও করতালিতে মুখর হয়ে ওঠে পুরো মাঠ।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close