রোববার, ২৩ আগস্ট ২০২৬,
৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২৩ আগস্ট ২০২৬
শিরোনাম: সন্ত্রাসী, চাঁদাবাজ ও মাদক ব্যবসায়ীদের দ্রুত গ্রেপ্তারের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর      হামের উপসর্গ নিয়ে আরও দুই শিশুর মৃত্যু      রাষ্ট্রপতির শপথ-দায়িত্বভার গ্রহণের প্রজ্ঞাপন জারি      নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বার্তা      রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ মির্জা ফখরুলের      প্রতিমন্ত্রী থেকে পূর্ণমন্ত্রী হলেন রশিদুজ্জামান মিল্লাত      কে কোন দায়িত্ব পাচ্ছেন শপথ নেওয়া ছয় মন্ত্রী-প্রতিমন্ত্রী      
রাজনীতি
মোটরসাইকেলে কর আরোপ জনস্বার্থবিরোধী: জামায়াত আমির
খোলা কাগজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ১:৫৪ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

মোটরসাইকেল মালিকদের ওপর নতুন করে কর আরোপ জনস্বার্থবিরোধী হবে বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। একই সঙ্গে এ ধরনের সিদ্ধান্ত থেকে সরকারকে সরে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

রোববার (১৭ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক পোস্টে এ মন্তব্য করেন জামায়াত আমির।

পোস্টে তিনি লেখেন, ‘সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে সরকার মোটরসাইকেল মালিকদের ওপর কর আরোপের পরিকল্পনা করছে বলে খবর প্রকাশিত হয়েছে। মোটরসাইকেলের মালিক ও চালকরা সাধারণত ধনী শ্রেণির মানুষ নন; বরং জীবন ও জীবিকার প্রয়োজনে তারা এই বাহন ব্যবহার করেন।’

জামায়াত আমির আরও বলেন, ‘করের আওতা বাড়ানো রাষ্ট্রের রাজস্ব আহরণের জন্য প্রয়োজন হতে পারে, তবে জীবনযুদ্ধে সংগ্রামরত সাধারণ মানুষের ওপর অতিরিক্ত কর চাপানো উচিত নয়।’

তিনি আশা প্রকাশ করে বলেন, ‘সরকার যদি এমন কোনো পরিকল্পনা করে থাকে, তাহলে তা থেকে সরে আসবে। অন্যথায় এটি জনস্বার্থবিরোধী সিদ্ধান্ত হিসেবে বিবেচিত হবে।’

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মোটরসাইকেল   কর   জনস্বার্থবিরোধী   জামায়াত আমির  
মতামত লিখুন:
Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close