সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
মোবাইল না পেয়ে গলাচিপায় কিশোরীর আত্মহত্যা
গলাচিপা (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:১২ পিএম
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

পটুয়াখালীর গলাচিপা উপজেলায় বাবার কাছে মোবাইল ফোন চেয়ে না পেয়ে রমজানা (১৪) নামের এক কিশোরীর আত্মহত্যার ঘটনা ঘটেছে।

শনিবার (১৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার সদর ইউনিয়নের রতনদী গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত রমজানা গলাচিপা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী এবং সৌদি প্রবাসী আমিনুল ইসলামের মেয়ে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন ধরে বাবা-মায়ের কাছে নতুন মোবাইল ফোনের আবদার করছিল রমজানা। পরিবারের পক্ষ থেকে এসএসসি পরীক্ষার পর মোবাইল কিনে দেওয়ার আশ্বাস দেওয়া হলেও সে ক্ষুব্ধ হয়। ঘটনার সময় পরিবারের অন্যান্য সদস্যরা ঘরের বারান্দায় বসে কথা বলছিলেন। এ সময় রমজানা নিজের শোয়ার ঘরের দরজা বন্ধ করে দেয়।

কিছুক্ষণ পর তার মা পপি বেগম মেয়েকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে চিৎকার শুরু করেন। পরে প্রতিবেশীরা এসে দরজা ভেঙে ঘরের ভেতরে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় রমজানাকে দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তাকে গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন তৈরি করেছে।

এ বিষয়ে গলাচিপা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) জিলন শিকদার জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close