সোমবার, ১৩ জুলাই ২০২৬,
২৯ আষাঢ় ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ১৩ জুলাই ২০২৬
শিরোনাম: আদ-দ্বীন হাসপাতালের বিষয়ে পরিদর্শনের পর সিদ্ধান্ত : স্বাস্থ্যমন্ত্রী      ৪১৬ বছরপূর্তিতে বর্ণিল ‘ঢাকা উৎসব’, উদ্বোধনে প্রধানমন্ত্রী      ১৫ জুলাই সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বৃক্ষরোপণের নির্দেশ      সারা দেশে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী      আগামী ৫ বছরে দেশে ২৫ কোটি গাছ লাগানো হবে: প্রধানমন্ত্রী      দীর্ঘ হচ্ছে হামে মৃত্যুর মিছিল      ডুবল ঢাকা ভুগল মানুষ      
দেশজুড়ে
কিশোরগঞ্জে তিন দিনব্যাপী ভূমিসেবা মেলার আয়োজন
সাব্বির হোসেন, কিশোরগঞ্জ
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ২:৪০ পিএম আপডেট: ১৭.০৫.২০২৬ ৩:২৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

কিশোরগঞ্জে ভূমিসংক্রান্ত সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে তিন দিনব্যাপী “ভূমিসেবা মেলা-২০২৬” আয়োজন করা হয়েছে। আগামী ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত জেলার ১৩টি উপজেলা ভূমি অফিসে একযোগে এ মেলা অনুষ্ঠিত হবে।

রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান জেলা প্রশাসক সোহানা নাসরিন।

কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিনের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মিজাবে রহমত, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ নাহিদ হাসান খান, কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা কামরুল হাসান মারুফসহ বিভিন্ন সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

প্রেস ব্রিফিংয়ে বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সারাদেশের সঙ্গে সমন্বয় করে এ মেলার আয়োজন করা হচ্ছে। আগামী ১৯ মে সকাল ১০টায় প্রধানমন্ত্রী তারেক রহমান ঢাকার তেজগাঁও ভূমি ভবন থেকে ভার্চুয়ালি মেলার উদ্বোধন করবেন।

মেলায় ভূমিসংক্রান্ত বিভিন্ন অনলাইন ও সরাসরি সেবা প্রদান করা হবে। এর মধ্যে রয়েছে land.gov.bd পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, ই-নামজারির আবেদন, অনলাইনে মিউটেশন সার্টিফায়েড কপি ও মৌজা ম্যাপ পাওয়ার আবেদনসহ বিভিন্ন সেবা।

এ ছাড়া ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক বিতরণ, ভূমি সেবা সহায়তা কেন্দ্রের লাইভ সেবা, সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান এবং ভূমিসংক্রান্ত পরামর্শ ও সহযোগিতাও দেওয়া হবে।

মেলায় “অটোমেটেড ল্যান্ড ম্যানেজমেন্ট সিস্টেম: দ্য চেঞ্জেস, ডেভেলপমেন্ট অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড” শীর্ষক একটি সেমিনারের আয়োজন করা হয়েছে। পাশাপাশি শিক্ষার্থীদের ভূমিসংক্রান্ত বিষয়ে সচেতনতা ও ধারণা প্রদান করা হবে।

প্রেস ব্রিফিংয়ে আরও বলা হয়, ভূমি মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ভূমি সেবা সহজ ও নাগরিকবান্ধব করতে জেলা প্রশাসন, কিশোরগঞ্জ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এ কার্যক্রম প্রচারে গণমাধ্যমকর্মীদের সহযোগিতাও কামনা করা হয়েছে।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:   ভূমিসেবা   মেলা  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close