রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      
জাতীয়
মেঘনা ভাঙনে হুমকির মুখে উপকূলবাসী, কাজের আশ্বাস পানিসম্পদ মন্ত্রীর
নোয়াখালী প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:২২ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, বৃহত্তর নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের মানুষ প্রকৃতির সঙ্গে যুদ্ধ করে বসবাস করছেন। নদীপাড়ের মানুষ সব সময় ভাঙন, প্লাবন ও বন্যার মতো পরিস্থিতি মোকাবিলা করেই টিকে আছেন।

রোববার (১৭ মে) দুপুরে নোয়াখালীর হাতিয়া ও সুবর্ণচর এলাকায় মেঘনা নদীর ভাঙন পরিদর্শনে গিয়ে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘দেশে এখন একটি নির্বাচিত সরকার রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের দুর্দশা লাঘবে যা কিছু প্রয়োজন, সেদিকে নজর রাখছেন। জনগণের প্রতিটি দাবিকে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। সেই বিবেচনায় সরকার সব সময় কাজ করে যাচ্ছে। আমাদের সরকারের তিন মাস অতিবাহিত হয়েছে। এর মধ্যেই আমরা জনগণের পাশে থেকে তাদের স্বার্থে কাজ করে যাচ্ছি।’

মন্ত্রী আরও বলেন, ‘মেঘনা নদীর ভাঙন সরেজমিনে প্রত্যক্ষ করেছি। অনেক বাজার, স্কুল, কলেজ ও ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে। চোখের সামনে একটি স্কুল ভেঙে পড়তে দেখেছি। স্থানীয় মানুষের প্রত্যাশা অনুযায়ী ভাঙন প্রতিরোধে জরুরি কাজ হাতে নেওয়া হয়েছে। সবাই একসঙ্গে কাজ করলে মানুষ উপকৃত হবে বলে আমি বিশ্বাস করি।’

এ সময় উপস্থিত ছিলেন নোয়াখালী-৪ আসনের সংসদ সদস্য মোহাম্মদ শাহজাহান, জেলা প্রশাসক মুহাম্মদ শফিকুল ইসলাম, জেলা বিএনপির আহ্বায়ক মাহবুব আলমগীর আলোসহ স্থানীয় নেতারা।

কেকে/এলএ


আরও সংবাদ   বিষয়:  মেঘনা ভাঙন   হুমকি   উপকূলবাসী   পানিসম্পদ   মন্ত্রীর  
মতামত লিখুন:
Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close