শুক্রবার, ২ অক্টোবর ২০২৬,
১৭ আশ্বিন ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শুক্রবার, ২ অক্টোবর ২০২৬
শিরোনাম: ● আখতারুজ্জামানকে বিমানবন্দর থানায় হস্তান্তর      ● মারা গেছেন বিডিনিউজের প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী      ● দেশে ডেঙ্গুতে ৯ মাসে প্রাণ গেছে ২৫০ জনের      ● হামে ২৪ ঘণ্টায় চারজনের মৃত্যু      ● ময়মনসিংহে বাসচাপায় অটোরিকশার ৭ যাত্রী নিহত      ● সেপ্টেম্বরে ৩ শতাংশ বাড়ল রেমিট্যান্স      ● সালমান মুক্তাদিরের শ্বশুরের ৪ মদের গুদাম সিলগালা      
দেশজুড়ে
কেশবপুরে গৃহবধূকে মারপিট, থানায় অভিযোগ
কেশবপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৩:৩২ পিএম
ফাইল ছবি

ফাইল ছবি

যশোরের কেশবপুর ছেলের বিবাহ ভেঙে দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এক গৃহবধূকে মারপিট করার ঘটনায় থানায় অভিযোগ দায়ের করেছে ভুক্তভোগী নারী। 

অভিযোগ সূত্রে জানা গেছে, গত শুক্রবার দুপুরে কেশবপুরের গড়ভাঙ্গা গ্রামে ছেলের  বিবাহ ভেঙ্গে দেয়ার ঘটনায়  আতিয়ার রহমানের স্ত্রী সাবিনা খাতুনকে একই গ্রামের হাসান হালদার(৪০), মুসলিমা খাতুন(৩০) এলোপাতাড়ি ভাবে মারপিট করে। এ ঘটনায় গৃহবধূ সাবিনা খাতুনকে  গুরুতর আহত হয়ে কেশবপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়। 

জানা যায়, সাবিনা খাতুনের স্বামীর বসত বাড়ির পাশে পুকুর পাড়ে দাড়িয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করতে থাকে। এ সময়  সাবিনা খাতুন নিষেধ করতে গেলে হাসান আলী তার পায়ের জুতা খুলে সাবিনা খাতুনের মুখে আঘাত করে  ফুলা জখম করে। হাসান আলীর স্ত্রী মুছলিমা খাতুন এগিয়ে এসে এলোপাতাড়ি ভাবে কিল, ঘুসি মেরে শরিরের বিভিন্ন জায়গায় নীলা ফোলা জখম করে।
 
এলাকাবাসী সাবিনা খাতুনকে উদ্ধার করে দ্রুত কেশবপুর হাসপাতালে ভর্তি করে। এ ঘটনায় শনিবার কেশবপুর থানায় সাবিনা খাতুন একটি  অভিযোগ দায়ের করেন। 

কেশবপুর থানার  ডিউটি অফিসার বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close