শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      স্থানীয় নির্বাচনে আওয়ামী লীগের অংশগ্রহণের সুযোগ নেই : প্রতিমন্ত্রী শাহে আলম      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      আরও বেড়েছে সবজির দাম      লালবাগে পাঁচতলা ভবনের নিচে মাটি খুঁড়ে মিলল ব্যবসায়ীর লাশ      কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট আবার খুলে দেওয়া হলো      চার ক্যাচের খেসারত, ভারতের কাছে হেরে ফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের      
দেশজুড়ে
নীলফামারীতে ইঞ্জিন লাইনচ্যুত হয়ে সাড়ে ৫ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৪:২৬ পিএম
ছবি: প্রতিবেদক

ছবি: প্রতিবেদক

নীলফামারীতে রেল লাইনে ঝড়ে উপড়ে পড়া গাছের গুড়িরসঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিন লাইনচ্যুত হলে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ থাকে চিলাহাটি পার্বতীপুর পথে। 

রোববার (১৭ মে) সকাল সাড়ে আটটার দিকে জেলা সদরের খয়রাতনগর রেল স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।

নীলফামারী স্টেশন মাস্টার মিঠুন রায় জানান, জেলার চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনা মেইল ট্রেনটি নীলফামারী স্টেশন থেকে সকাল সোয়া আটটার দিকে সৈয়দপুরের উদ্যেশ্যে ছেড়ে যায়। সকাল সাড়ে আটটার দিকে খয়রাতনগর স্টেশন এলাকায় পৌছলে ঝড়ে রেল লাইনে ভেঙে পড়া গাছের গুড়ির সঙ্গে ধাক্কা লেগে ট্রেনের ইঞ্জিনের দুটি চাকা লাইনচ্যুত হয়। পরে পার্বতীপুর থেকে উদ্ধারকারী  ট্রেন ঘটনাস্থলে পৌঁছে দুপুর দেড়টার দিকে উদ্ধার কাজ সম্পন্ন করলে ১ টা ৫০ মিনিটের দিকে ট্রেনটি খুলনার উদ্যেশ্যে ছেড়ে যায়। এ সময়ে সৈয়দপুর চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ থাকে।

তিনি বলেন, ‘ইঞ্জিন লাইচ্যুত হওয়ার কারণে খুলনা থেকে ছেড়ে আসা আন্তঃনগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটির নীলফামারী, ডোমার এবং চিলাহাটি পর্যন্ত যাত্রা বাতিল হয়। পরে সৈয়দপুর স্টেশন থেকে রূপসা এক্সপ্রেস হয়ে ট্রেনটি খুলনার উদ্দেশ্যে যাত্রা করে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close