সোমবার, ২৪ আগস্ট ২০২৬,
৯ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ২৪ আগস্ট ২০২৬
শিরোনাম: গিনিতে আবর্জনার স্তূপ ধসে নিহত ৩০      নুসরাত হত্যা মামলায় হাইকোর্টের রায় আজ      দেশের প্রতিটি ইউনিয়নে ‘হেলথ হাব’ চালু করা হবে: স্বাস্থ্যমন্ত্রী      দেশের ৮ জেলায় বজ্রবৃষ্টির আভাস      জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী       মালয়েশিয়া শ্রমবাজার ২৫ এজেন্সিতে সীমিত করার খবরে বায়রার উদ্বেগ      হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু      
দেশজুড়ে
চিকিৎসককে পিটিয়ে আহতের ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬
শরীয়তপুর প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৫:০৪ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন এক রোগীর মৃত্যুকে কেন্দ্র করে জরুরি বিভাগে হামলা, ভাঙচুর ও দায়িত্বরত চিকিৎসককে মারধরের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় ডা. আকরাম এলাহি বাদী হয়ে শনিবার সন্ধ্যায় পালং মডেল থানায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। অভিযুক্ত  ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সদর হাসপাতাল ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ১০টার দিকে শরীয়তপুর পৌরসভার উত্তর বিলাশখান এলাকার লাল মিয়া কাজী (৫০) বুকে ব্যথা নিয়ে সদর হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি হন। সেখানে চিকিৎসকরা তাকে প্রাথমিক চিকিৎসা দেন। পরে রাত সাড়ে ১২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

রোগীর মৃত্যুর পর চিকিৎসক দেরিতে এসেছেন এমন অভিযোগ তুলে স্বজনরা উত্তেজিত হয়ে ওঠেন। একপর্যায়ে তারা জরুরি বিভাগে হামলা ও ভাঙচুর চালান। হামলায় দায়িত্বরত চিকিৎসক ডা. মো. নাসির ইসলাম, আনসার সদস্য সোহেল সরদার, কামরুল, আজিজুল হক ও কাউসার আহত হন। গুরুতর আহত ডা. নাসির ইসলামকে পরে এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠানো হয়।

হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা যায়, ২০ থেকে ২৫ জন ব্যক্তি চিকিৎসক নাসির ইসলামকে মারতে মারতে জরুরি বিভাগের কক্ষ থেকে বের করে আনছেন। এ সময় পুরো হাসপাতাল এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় শনিবার সন্ধ্যায় সদরের পালং মডেল থানায় মামলা দায়ের করেন সদর হাসপাতালের চিকিৎসক ডা. আকরাম এলাহি। মামলায় ১১ জনের নাম উল্লেখ করে আরও ৫০ জনকে অজ্ঞাত আসামি করা হয়। 

ঘটনায় জড়িত থাকার অভিযোগে পুলিশ ৬ জনকে গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে পাঁচজনের নাম পাওয়া গেছে। তারা হলেন, সলেমান কাজী ওরফে আল-আমিন (৩০), জসিম কাজী (৪০), আব্দুল জলিল কাজী (৩২), রবিউল কাজী (৩২) ও জায়েদা বেগম (৬০)।

সিভিল সার্জন ডা. মো. রেহান উদ্দিন বলেন, ‘চিকিৎসকের ওপর হামলার ঘটনায় সদর হাসপাতালের  পক্ষ থেকে চিকিৎসক ডা. আকরাম এলাহি বাদী হয়ে ১১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত ৫০ জনকে আসামি করে পালং মডেল থানায় মামলা দায়ের করেছেন। এ ঘটনায় চার সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে পাঁচ কর্মদিবসের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।’

পালং মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম  বলেন, ‘হামলার ঘটনায় ডা. আকরাম এলাহি বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এ পর্যন্ত ছয়জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close