রোববার, ২ আগস্ট ২০২৬,
১৮ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

রোববার, ২ আগস্ট ২০২৬
শিরোনাম: ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      দুবাইয়ের জেল থেকে মুক্তি পেলেন বেনজীর      ঢাকার চারপাশের নৌ-পথ সচলের নির্দেশ প্রধানমন্ত্রীর      ঢাকা ওয়াসার নতুন চেয়ারম্যান পানি বিশেষজ্ঞ ড. সাব্বির মোস্তফা খান      
দেশজুড়ে
নীলফামারীতে ভূমি সেবা সপ্তাহে অনুষ্ঠিত হবে ভূমি সেবা মেলা
নিজস্ব প্রতিবেদক, নীলফামারী
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৬:১৫ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

নীলফামারীতে আগামী ১৯ মে শুরু হবে তিন দিনের ভূমি সেবা মেলা। ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে এ মেলার আয়োজন করা করা হয়। 

রোববার (১৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে তিন দিনের ওই মেলার আয়োজন করা হয়েছে। মেলায় অনলাইনে নামজারি, ভূমি উন্নয়ন কর প্রদান, লিজ মানি পরিশোধ, ই-পর্চাসহ বিভিন্ন সেবা প্রদান করা হবে। এছাড়া গণশুনানি, সেমিনার, বিতর্ক ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। ২১ মে বিকালে সমাপ্ত হবে তিন দিনের মেলার।

সংবাদ সম্মেলনে বক্তৃতা দেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম।

অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) সাইদুল ইসলাম জানান, ভূমি সেবা সপ্তাহ উপলক্ষে আগামী ১৯ মে সকালে শোভাযত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ভূমি সেবা সপ্তাহ এবং মেলার আয়োজনের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধি, সেবার সহজলভ্যতা নিশ্চিত, স্বচ্ছতা ও রাজস্ব আদায় বৃদ্ধি এবং বিভিন্ন অভিযোগ নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান জানান,‘জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ’ প্রতিপাদ্যকে সামনে রেখে এবারের ভূমি সেবা সপ্তাহ আয়োজন। ভূমি সেবাকে আরও কার্যকর ও সাধারণ মানুষের হাতের নাগালে পৌঁছে দিতে সরকার যুগপোযোগী বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। এর সুফল সাধারণ মানুষ ভোগ করতে পারবে।

কেকে/ এমএস


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close