সোমবার, ৩ আগস্ট ২০২৬,
১৯ শ্রাবণ ১৪৩৩
বাংলা English
ই-পেপার

সোমবার, ৩ আগস্ট ২০২৬
শিরোনাম: আমি মানুষ হত্যা করতে চাই না : ট্রাম্প      নতুন নীতিমালায় এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম চালু      মিয়ানমার থেকে পাইপলাইনে গ্যাস আমদানি করতে চায় বাংলাদেশ      ঢাবিতে ভর্তি আবেদন ১১ নভেম্বর থেকে, পরীক্ষা শুরু ৫ ডিসেম্বর      সব বেসরকারি দাখিল-আলিম মাদ্রাসার অ্যাডহক কমিটি বাতিল      ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ৭০ টাকা      ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে চার শিশুর মৃত্যু      
দেশজুড়ে
বর্তমান সরকার হলো কৃষিবান্ধব সরকার : এমপি রোকন
আদিতমারী (লালমনিরহাট) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৭ মে, ২০২৬, ৯:১৮ পিএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

লালমনিরহাট-২ (আদিতমারী-কালিগঞ্জ) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেছেন, “বর্তমান সরকার হলো কৃষিবান্ধব সরকার।”

তিনি বলেন, “বিএনপি যখনি ক্ষমতায় আসে কৃষকের উন্নয়নের কথা বলে থাকে এজন্য আমরা সবসময় কৃষকের কথা বলে থাকি। সেজন্য প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষকের ভাগ্যে উন্নয়নে এ দেশের কৃষকের জন্য কৃষক কার্ড চালু করেছেন।”

রোববার (১৭ মে) বিকালে লালমনিরহাটের আদিতমারী উপজেলায় অভ্যন্তরীণ বোরো সংগ্রহ-২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

উপজেলা প্রশাসন ও খাদ্য বিভাগের আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন উপজেলা খাদ্য অফিসার মোস্তাফিজার রহমান। অন্যাদের বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার কৃষিবীদ ওমর ফারুক, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হোসেন ও গুদাম ভারপ্রাপ্ত কর্মকর্তা মহসিন আলী প্রমুখ। 

প্রধান অতিথি ধান-চাল সংগ্রহে সম্পর্কে বলেন, “যারা প্রকৃত কৃষক—তারা অ্যাপসের মাধ্যমে আবেদন করলে লটারি মাধ্যমে নাম অন্তর্ভুক্ত হবে এবং তারাই ধান, চাল সরকারি দরে দিতে পারবেন। এখানে কোনো সরকারি নিয়ম ছাড়া অনিয়ম করা হবে না।”

উপজেলা খাদ্য কর্মকর্তার দাবির মুখে সংসদ সদস্য বলেন, “যেহেতু এই এলাকার কৃষকের চাহিদা অনেক—সে তুলনায় একটি মাত্র গুদাম আছে, তাতে ধারন ক্ষমতা অনেক কম। সেহেতু উপজেলার যেকোনো জায়গায় আরেকটি খাদ্য, শস্য গোডাউন করা হবে।”

মাদক বিষয়ে তিনি আরও বলেন, “দুই উপজেলার প্রসাশনের সাথে আমি দীর্ঘ সময় মাদক নির্মূলে মতবিনিময় করেছি, তাতে শুধু পুলিশের একার পক্ষে সম্ভব নয়। এটিকে নির্মূল করতে হলে সুশীল সমাজ, জনসাধারণ, রাজনৈতিক লোকসহ সবাইকে এগিয়ে আসতে হবে।”

কেকে/এজে


মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close