শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬,
২৮ ভাদ্র ১৪৩৩
বাংলা English
ই-পেপার

শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম: হাম উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু, সর্বমোট প্রাণহানি ১০১৯      শেখ হাসিনা ছিলেন বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার      রাষ্ট্র গঠনে সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর      যেকোনো মূল্যে ডেঙ্গু প্রতিরোধ করতে হবে: মীর শাহে আলম      দেশের মানুষ ভালো নেই, দেশও ভালো নেই: ডা. শফিকুর রহমান      ডেঙ্গু প্রতিরোধে দেশবাসীর সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী      শনিবার থেকে দেশব্যাপী তিন মাসের ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান      
দেশজুড়ে
মাদারীপুরে ৬ মাসের শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর
প্রকাশ: সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৫৩ এএম
ছবি: প্রতিনিধি

ছবি: প্রতিনিধি

মাদারীপুরে আত্মীয়ের বাসা থেকে শিশুসহ একই পরিবারের তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৮ মে) ভোরে শহরের আমিরাবাদ এলাকা থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন মাদারীপুর সদর উপজেলার কলাগাছিয়া এলাকার চিত্ময় দাস, তার স্ত্রী ইশা দাস ও ৬ মাসের শিশু।

পুলিশ ও স্হানীয়রা জানায়, পুলিশ ও এলাকাবাসী দরজা ভেঙে ভিতরে প্রবেশ করলে চিন্ময় দাস ও তার ৬ মাস বয়সী শিশুকে একই রশিতে গলায় ফাঁস অবস্থায় মৃত্যু লাশ ঝুলে থাকতে দেখতে পান। পাশেই মৃত্যু পরে ছিলো চিন্ময়ের স্ত্রী। বিষয়টি নিয়ে এলাকায় শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়। চিন্ময় তার স্ত্রীকে আগে হত্যা করে পরে নিজ সন্তানসহ গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন বলে আপাতত ধারনা করছেন স্থানীয়রা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ জানান, শহরের আমিরাবাদ এলাকার মৃত বীরেন্দ্রনাথ দত্তের স্ত্রী সান্তনা রানী চন্দের বাসায় ৩ বছর ধরে ভাড়া থাকেন গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার সাতপাড় এলাকার ইতালি প্রবাসী যতীন বাড়ৈ স্ত্রী মিষ্টি বাড়ৈ। রোববার বিকালে চাচাতো ভাই পরিচয় দিয়ে ওই বাড়িতে আসেন চিন্ময় দাসসহ পরিবারের তিন সদস্য। মধ্যরাতে খবর পেয়ে ঘরের দরজা ভেঙে শিশুসহ তিন জনের লাশ উদ্ধার করে পুলিশ।

ওসি আরও জানান, পাশের রুমে একা ছিলেন মিষ্টি বাড়ৈ। মিষ্টির কল পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। এটি হত্যা নাকি আত্মহত্যা ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। তবে প্রাথমিকভাবে সন্দেহের তালিকায় রাখা হয়েছে মিষ্টি বাড়ৈকে। 

এদিকে ঘটনাস্থল থেকে তিনজনের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাদারীপুর ২৫০ শয্যা জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।

কেকে/ এমএস


আরও সংবাদ   বিষয়:  মাদারীপুর   মরদেহ উদ্ধার  
মতামত লিখুন:
Loading...
Loading...

দেশজুড়ে- এর আরো খবর

সম্পাদক ও প্রকাশক : আহসান হাবীব
বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : বসতি হরাইজন, ১৭-বি, বাড়ি-২১ সড়ক-১৭, বনানী, ঢাকা-১২১৩
ফোন : বার্তা-০২২২২২৭৬০৩৭, মফস্বল-০২২২২২৭৬০৩৬, বিজ্ঞাপন ও সার্কুলেশন-০২২২২২৭৬০২৯, ০১৭৮৭৬৯৭৮২৩, ০১৮৫৩৩২৮৫১০ (বিকাশ)
ই-মেইল: [email protected], [email protected]

© 2025 Kholakagoj
🔝
close